চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ সোচ্চার, জঙ্গিবাদ নির্মূল হতে বাধ্য’

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৫:১৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদের বিরুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন  চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতারা। তারা বলেছেন, বাংলাদেশের মানুষ এরই মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন তাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হতে বাধ্য। 

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে একযোগে দেশের সকল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি নেয় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা।

Banglabid

তারা বলেন, যেকোনো দুর্যোগে বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর যে গৌরবময় ইতিহাস, তারই ধারাবাহিকতায় জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে আসবেন এ দেশের মানুষ।

বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য অব্যাহত থাকলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবেই। জঙ্গিবাদ রোধ করতে সবাই সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।

স্বাচিপ-এর সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সলান বলেন, বাংলাদেশ যখন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে তখই ১৫ই আগস্টের মতো আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে। আইএসের লেবেল লাগিয়ে যারা মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী তারা এই সব সন্ত্রাসবাদী কাজ করে যাচ্ছে।  

Reneta

সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিশু কিশোর ও তরুণদের প্রকৃত ইসলাম ধর্ম ও ৭১‘র চেতনা শিক্ষা দেওয়ার আহবানও জানান তারা।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহীউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শক্তিকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেই সন্ত্রাস দূর করতে পারবো। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান বলেন, সকল শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দল জঙ্গিবাদ নির্মূলে আজ ঐক্যবদ্ধ। নিশ্চয়ই সন্ত্রাসবাদ দূর হবে। 

চিকিৎসক নেতারা বলেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার যে দেশী-বিদেশী চক্রান্ত শুরু হয়েছে এদেশের মানুষ তা প্রতিহত করবেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন কারাগারে চরম দুর্দশায় বন্দীরা

পরবর্তী

পাকিস্তানে শীর্ষ আইনজীবীদের আদালত বয়কট

পরবর্তী

পাকিস্তানে শীর্ষ আইনজীবীদের আদালত বয়কট

সৌদিতে মিলল ৯০ হাজার বছরের প্রাচীন মানব হাড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT