চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের ভালোবাসায় সিক্ত ভালোবাসার কবি

রাহুল রায় রাহুল রায়
২:৪৭ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সতীর্থ, ভক্ত আর শুভাকাঙ্খীরা। মৃত্যুর পরও নিজ কর্মে অনুপ্রেরণা হয়েই বেঁচে থাকবেন ভালোবাসার এই কবি।

কবি বলেছিলেন চলে যাবো সুতোর ওপারে, সবাইকে ছেড়ে ওপারেই চলে গেলেন কবি, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা রফিক আজাদ।

বারডেম হাসপাতালের হিমঘর থেকে মরদেহ শহীদ মিনারে নিয়ে আসার পর রাষ্ট্রীয় সম্মান জানানো হয় ভালোবাসার কবিকে।

Banglabid

শ্রদ্ধা জানাতে এসে অশ্রুসজল সাহিত্য, সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষও। আনুষ্ঠানিক ভাবে শেষ শ্রদ্ধা হলেও ভালোবাসার এ কবির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে সারা জীবন।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘বিদায় তো নয়, ওঁকে স্বাগতম করছি অমর কবিদের সারিতে। কবির মৃত্যু হয় না; কবিতার মৃত্যু হয় না। কবির বয়স বাড়ে না; কবিতারও বয়স বাড়ে না।’

বন্ধুত্বের স্মৃতিচারণ করেন প্রখ্যাত লোকশিল্পী রথীন্দ্রনাথ রায়। একইভাবে মুক্তিযুদ্ধে এবং বাংলা ভাষার উন্নয়নে রফিক আজাদের অবদান স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানালেন অন্যান্যরা।

Reneta

রণাঙ্গনের এ মুক্তিযোদ্ধা দ্রোহের আগুনে পুড়ে কবিতায় হয়েছেন বিপ্লবী। আবার ভালোবেসে হয়েছেন কোমল প্রেমিক। জীবনের সাথে যুক্ত হয়েছেন সুদৃঢ় ভাবে। সেই সাধের জীবন ফুরিয়ে যাওয়ায় হাহাকার থাকলেও তিনি থাকবেন অদৃশ্য শক্তি হয়ে।

রফিক আজাদের জন্য সবার কাছে দোয়া চান স্ত্রী দিলারা হাফিজ। কবির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কবির মরদেহ রাখা হয় বাংলা একাডেমিতে। কবির শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে নামাজে জানাযা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ধানমন্ডি বাসভবনে নিয়ে যাওয়া হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হবেন কবি রফিক আজাদ। তবে তিনি বারবার ফিরবেন তার কর্মে তার কবিতার অমর পঙক্তিমালায়। তার কবিতার মতোই তিনি থাকবেন চির তরুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি রফিক আজাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের ভালোবাসায় সিক্ত ভালোবাসার কবি

পরবর্তী

মুস্তাফিজের হাতে সেরার পুরস্কার

পরবর্তী

মুস্তাফিজের হাতে সেরার পুরস্কার

মুস্তাফিজের হাতে সেরার পুরস্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT