চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের হাতে সেরার পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এতে ২০১৫ সালের সেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ক্রিকইনফো পাঠক ও সম্পাদক প্যানেলের বিচারে এই পুরস্কার। 

গত বছর ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫ উইকেট আগমণ বার্তার জানান দেন মুস্তাফিজুর রহমান। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। পাশাপাশি দ্রুততম সময়ে ৩ বার ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও তার।

এই সময়ে ২৬ ওয়ানডেতে ১২ দশমিক ২৬ উইকেট। পাঁচটি টি২০তে ১৮ দশমিক ৬৬ গড়ে ৬ ও দুই টেস্টে ১৪ দশমিক ৫০  গড়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ।

সেরা অভিষিক্ত হওয়া দৌঁড়ে মুস্তাফিজ ছাড়া আরো ছিলেন নয়জন। সাউথ আফ্রিকার সিমন হারমার, ইংল্যান্ডের ডেভিড উইল, মার্ক উড, স্যাম বিলিংস, পাকিস্তানের ইমাদ আহমেদ, মুক্তার আহমেদ, অস্ট্রেলিয়ার পিটার নেভিল, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও শ্রীলঙ্কার দুস্মন্ত চামিরা।

এছাড়া এবছর এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি, সাউথ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

মারুতি-সুজুকি ইএসপিএন ক্রিকইনফো পুরস্কারে জন্য আজ সোমবার নির্বাচিতদের নাম ঘোষণা হয়। টি২০ বিশ্বকাপ চলা অবস্থাতেই মুম্বাইতে এই পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিতদের অনুষ্ঠানের তারিখ বা বিজয়ীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

Reneta

নবমবারের মতো এক ক্যালেন্ডার বছরে সেরা ব্যাটসম্যান ও বোলারদের পুরস্কার জন্য সেরাদের নাম ঘোষণা করলো ক্রিকইনফো। সেরাদের নির্বাচন করার জুরি বোর্ডে এবার বিচারক ছিলেন, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, ওয়েস্ট ইন্ডিজের জেফরি ডুজন, কটনি ওয়ালস, নিউজিল্যান্ডের জন রাইট, ইংল্যান্ডের বিখ্যাত ধারাভাষ্যকার মার্ক নিকোলস, সাউথ আফ্রিকা মার্ক বাউচার এবং ইএসপিএস ক্রিকইনফোর সিনিয়র লেখক ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকইনফো পুরস্কারবাংলাদেশ ক্রিকেটমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT