চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিহীন মানিব্যাগওয়ালার গল্পে অপূর্ব-উর্মিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রায় প্রতিটি মানুষের পকেটেই থাকে মানিব্যাগ। জীবন যাপনে মানিব্যাগ এক অপরিহার্য অংশ। কিন্তু সেই মানিব্যাগে যদি মানি না থাকে তার মূল্যায়ণ কতোটুকু? এমনই এক মানিহীন মানিব্যাগওয়ালা ঢাকায় বসবাসরত একজন মানুষ অপূর্ব।

যার রয়েছে প্রেমিকা ও পরিবার। কিন্তু ওই যে মানিব্যাগটা সেটা প্রায় সময়ই ফাঁকা থাকে। যার ফলে অনেক কাজই তার অসম্পূর্ণ থেকে যায়। সেটা কখনও পরিবারের চাহিদা আবার কখনও প্রেমিকার, কখনও কখনও নিজের চাহিদাও পূরণে ব্যর্থ। এই চাহিদা পূরণের নানা টেনশনে হঠাৎ একদিন অপূর্বের হাতে একটি মানিব্যাগ।

খুশিতে আত্মহারা অপূর্ব। কারণ মানিব্যাগটিতে অনেক টাকা। সবার চাহিদা পূরণ করে দেয় সেই টাকায়। এরপর থেকেই শুরু হয় রহস্যে ঘেরা একটি সময়। যে সময়টা পাড় করতে গিয়ে অপূর্ব জানতে পারে এক কষ্টের গল্প। সেই গল্পের জায়গাটা আসলেই অনেক মানসিক টানাপোড়েনের। আর এমনই দৃশ্যপটে নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ নাটক ‘মানিব্যাগটা কার?’।

Banglabid

কুদরত উল্লাহ’র গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এতে অভিনয় করছেন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেতা অপূর্ব, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মুশফিকুর রহমান।

রাজধানী ঢাকার কাওলাসহ একটি বস্তিতে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহর ভাষ্য, ভালোলাগা এবং ভালোবাসার একটি কাজ এটি। খুবই চমৎকার হয়েছে।

Reneta

অভিনেতা অপূর্ব বলেন, বান্নাহর নিমার্ণে যখনই কোন চরিত্রে রূপ দিতে যাই তখনই অনেক পরিশ্রম করতে হয়। এই নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে এবং নিজেকে ভাঙতে হয়েছে। সেই কষ্টের জায়গা থেকে বলতে পারি গল্পটা অনেক বাস্তব সম্মত। দর্শক দেখলেই বুঝে যাবেন আসলে কতটা পরিশ্রম করতে হয়েছে সবার।

অভিনেত্রী উর্মিলা বলেন, বাস্তবতার এক ভিন্নচিত্রে নির্মিত হয়েছে নাটকটি। সচারচর অনেক চরিত্রেই অভিনয় করতে হয় তবে এই গল্পের চরিত্রে অভিনয় করতে গিয়ে বারবারই ভাবতে হয়েছে। আশা করি দর্শকেরও ভাবতে হবে।

ওজন এন্টারটেইনমেন্ট এর কাজী সাইফ ও শরিফুল এর প্রযোজনায় বৈশাখ উপলক্ষে বিশেষ এই নাটকটি প্রচার হবে ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায়।   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদনশ্রাবন্তী কর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষবরণে র‌্যাবের বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

পরবর্তী

জলিলের আদমশুমারিতে ইরফান সাজ্জাদ-প্রিয়া আমান

পরবর্তী

জলিলের আদমশুমারিতে ইরফান সাজ্জাদ-প্রিয়া আমান

পাকিস্তানে ফলের বাজারে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৬

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT