চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে র‌্যাবের বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

বাংলা বর্ষবরণে নানা উৎসব ও আয়োজনকে ঘিরে  রাজধানীতে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন: রাজধানীতে রমনা বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নববর্ষের বড় অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও অন্যান্য স্থানে অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য নাশকতার ঠেকানোর জন্য র‌্যাব বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

Banglabid

‘আমরা ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করছি, যা চলমান আছে এবং অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে। শুক্রবার থেকেই বর্ষবরণ উপলক্ষে  রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলছে এবং আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে তা মনিটরিং করা হবে যা নববর্ষের রাত দশটা পর্যন্ত থাকবে।’

তিনি বলেন, নববর্ষের বড় বড় ভেন্যুতে আমাদের মোবাইল পেট্রোল, মোটর সাইকেল পেট্রোল, অবসারভেশন পোস্ট থাকবে। রাজধানীতে যতো ভেন্যু আছে সবগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ সব ভেন্যুতে ডগ স্কোয়াডসহ বোম ডিসপোজাল ইউনিট সুইপিং করবে।

সার্বিক দিক দিয়ে রাজধানীতে যতো ভেন্যু আছে সেগুলো নিরাপদ রাখার জন্য শতভাগ ব্যবস্থা নিচ্ছি।

Reneta

বড় ভেন্যুগুলোর সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্য আমরা কন্ট্রোলরুম স্থাপন করেছি। বড় ভেন্যুতে মোবাইর কোর্টসহ মেডিকেল টিম থাকবে যাতে দেশের মানুষ নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে।

র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন: রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায় নববর্ষের বিশেষ অনুষ্ঠান হচ্ছে সেখানে র‌্যাবের ব্যাটেলিয়ান ও ক্যাম্পের পক্ষ থেকে সাদা পোশাকে ও পোশাকে পূর্ণ নিরাপত্তা দিতে উপস্থিত থাকবে।

পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের হুমকি আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো হুমকির খবর আমাদের কাছে নেই।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে র‌্যাবের পাঁচটি ব্যাটেলিয়ানের অধিকাংশ কর্মকর্তারাই নববর্ষের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

এছাড়াও পহেলা বৈশাখ উদযাপন নিয়ে রমনা বটমূলসহ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করেছে র‌্যাব-৩। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিজেদের ক্যাম্পের মধ্যে পড়ায় এ বিশেষ ব্যবস্থা নিয়েছে তারা।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো.এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, নববর্ষের আয়োজন ঘিরে রমনাসহ ঢাবি এলাকায় কেন্দ্রীয় ব্যবস্থাপনায় নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এখানে আমরা পাশ্ববর্তী কয়েকটি ক্যাম্পের সহযোগিতা নিয়েছি।

তিনি বলেন, নববর্ষ নির্বিঘ্নে উদযাপনে রমনায় স্ট্রাইকিং রিজার্ভ, ইভটিজিং রোধে মোবাইল কোর্ট থাকছে। এছাড়াও টহল, ফুট পেট্রোল, ওয়াচ টাওয়ার, মোটর সাইকেল পেট্রোলের ব্যবস্থা থাকছে।

এমরানুল হাসান জানান, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি  রমনা বটমূলের পাশে বয়স্ক, নারী ও শিশুদের বিশ্রামের জন্য বৈশাখী লাউঞ্জ তৈরি করা হয়েছে, যেখানে ক্লান্ত বয়স্কদের পাশাপাশি নারী ও শিশুরা বিশ্রাম নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুসরাত হত্যার দ্বিতীয় আসামি নূর উদ্দিন গ্রেপ্তার

পরবর্তী

মানিহীন মানিব্যাগওয়ালার গল্পে অপূর্ব-উর্মিলা

পরবর্তী

মানিহীন মানিব্যাগওয়ালার গল্পে অপূর্ব-উর্মিলা

জলিলের আদমশুমারিতে ইরফান সাজ্জাদ-প্রিয়া আমান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT