গ্রাম বাংলার আদমশুমারির চিত্র ফুটে উঠছে টিভি নাটকের পর্দায়। নির্মাতা হিমু আকরাম এমন গল্পকে কেন্দ্র করে নির্মাণ করেছেন নাটক ‘জলিলের আদমশুমারি’।
নাটকের গল্পে দেখা যাবে, হুনুলুলু থেকে আসা একজন এনজিও কর্মী বাংলাদেশের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে লোক গণনা করবেন। ‘জলিলের আদমশুমারি’ প্রচার হবে ১২ এপ্রিল শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
এ নাটকে জলিল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার সহকারীর ভূমিকায় দেখা যাবে হুমায়ূন সাধুকেঅন্যান্য চরিত্রে দেখা যাবে প্রিয়া আমান, পায়েল, মাসুদ রানা মিঠু, কাজী উজ্জ্বল, শরিফুলকেনির্মাতা হিমু আকরাম বলেন, আমাদের ফেলে আসা জীবনের গল্পের নাটক জলিলের আদমশুমারী। ছোটবেলায় গ্রামে বাড়িতে বাড়িতে মানুষ গণনা করতে আসতো এনজিওর কর্মী। সেই প্লট নিয়েই এই টেলিছবি। তবে গল্পের শেষটা অন্যরকম হবে