আন্তর্জাতিক

পাকিস্তানে ফলের বাজারে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৬

পাকিস্তানে ফলের বাজারে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি ফলের বাজারে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দ্যা ডন পত্রিকার এক সংবাদে বলা হয়ে: শুক্রবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে হাজরা সম্প্রদায়কে লক্ষ্য করে এক ফলের বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

ডিআইজি পুলিশ অফিসার আব্দুল রাজ্জাক চীমা এএফপিকে বলেন: হামলায় ১৬ জন নিহত ও বহু হতাহত হয়েছে। তবে এদের মধ্যে আটজন হাজারা সম্প্রদায়ের সদস্য বলে নিশ্চিত করা গেছে। এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান: মূলত কোন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এদিকে ঘটনাস্থলের পাশে শিয়া মুসলিম সম্প্রদায়ের বসবাস বলেও জানান তিনি।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান হামলার নিন্দা জানিয়ে বলেন: মানবতার শত্রুরাই এমন সন্ত্রাসী হামলার পেছনে দায়ী।

বিষয়:পাকিস্তান হাজারা সম্প্রদায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…