চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানসিক’ কারণে ক্রিকেট থেকে দূরে ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে ফর্মের তুঙ্গে থাকতেই সরে গিয়েছিলেন ইংল্যান্ড ওপেনার মার্কাস ট্রেসকোথিক ও জোনাথন ট্রট। একই কারণে চলতি শ্রীলঙ্কা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অনির্দিষ্টকালীন সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এমনটাই জানিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ম্যাক্সি খেলেছিলেন। কিন্তু সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে খেলবেন না। তার পরিবর্তে দলে এসেছেন ডার্সি শর্ট। পাকিস্তানের বিরুদ্ধেও ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তিনি আবার কবে ক্রিকেটে ফিরবেন এখনই বলা সম্ভব যাচ্ছে না।

Banglabid

অজি দলের মনোবিদ মাইকেল লয়েড বলছেন, ‘ম্যাক্সওয়েল মেন্টাল হেলথ ইস্যুতে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এতে সে কিছুটা সময় ক্রিকেটের বাইরে কাটাবে। গ্লেন নিজেই সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলে সেই সমস্যাগুলো বুঝতে পেরেছে।’

অস্ট্রেলিয়া দলের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার বেন ওলিভার বিবৃতিতে জানিয়েছেন, ‘প্লেয়ার ও স্টাফদের ভালো থাকাটা আমাদের কাছে সবার উপরে। গ্লেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তার জন্য কাজ করবে।’

গত রোববার শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে সেদিন ২৮ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৯ উইকেটে। এদিন অবশ্য ব্যাট হাতে নামার সুযোগই পাননি। সিরিজের শেষ ম্যাচ ১ নভেম্বর। এরপর পাকিস্তানের বিপক্ষেও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলবে অজিরা। ওই সিরিজে ম্যাক্সওয়েলকে পাবে না ফিঞ্চের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লেন ম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাগলের জন্য বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা!

পরবর্তী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কারিনা

পরবর্তী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কারিনা

‘৬০০’ থেকে ৬ উইকেট দূরে রাজ্জাক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT