চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৬০০’ থেকে ৬ উইকেট দূরে রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে গত বছরের জানুয়ারিতে গড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার কীর্তি। বিসিবির কাছ থেকে পান সম্মাননা। সেই তালিকায় আর কেউ নাম লেখানোর আগেই আরও বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আব্দুর রাজ্জাক। ৬০০ উইকেট শিকারের চূড়া ছুঁতে খুলনার বাঁহাতি স্পিনারের দরকার কেবল ৬টি দুর্দান্ত ডেলিভারি।

শনিবার শুরু হবে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজ্জাকের দল খুলনা খেলবে রংপুরের বিপক্ষে। রাজ-ভক্তরা নিশ্চয় চাইবেন হোম অব ক্রিকেটেই গৌরবে নাম উঠিয়ে ফেলবেন তিনি।

জাতীয় লিগের ২১তম আসর শুরুর আগে রাজ্জাকের উইকেট ছিল ৫৮১টি। তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছয়শ’র খুব কাছে চলে এসেছেন বাংলাদেশ দলকে একসময় স্পিনে নেতৃত্ব দেয়া রাজ্জাক।

Banglabid

২০০১-০২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত রাজ্জাক একশ উইকেটের দেখা পান ২০০৪-০৫ মৌসুমে। ২০০ উইকেট ছুঁতে লেগে যায় দীর্ঘ সময়, ২০১২-১৩ মৌসুমে। ৩০০ ছুঁতে সময় নেন কেবল এক মৌসুম। বল হাতে অদম্য ছুটে চলা রাজ্জাক ২০১৮-১৯ মৌসুমে এসে সেটি করে ফেলেছেন প্রায় দ্বিগুণ।

৩৭ বছর বয়সী রাজ্জাক ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ। ৩৮বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং ৮৪ রানে ৯ উইকেট। এ বাঁহাতি স্পিনার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দশবার।

ক্রিকেটারদের আন্দোলনের কারণে তৃতীয় রাউন্ড পিছিয়ে যাওয়ায় চতুর্থ রাউন্ডেও পড়েছে প্রভাব। বৃহস্পতিবারের জায়গায় যেটি শুরু হচ্ছে শনিবার। খেলা শুরুর তারিখের সঙ্গে বদলেছে ভেন্যু। রংপুরের হোম গ্রাউন্ডে ম্যাচটি হওয়ার কথা থাকলেও এখন হবে নিরপেক্ষ ভেন্যু মিরপুরে। ম্যাচে রাজ্জাক ৬ উইকেট তুলে নিতে পারলে গৌরবময় আরও একটি ইতিহাসের সাক্ষী হতে পারবে শের-ই-বাংলা স্টেডিয়াম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকজাতীয় ক্রিকেট লিগ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT