চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযানে বগুড়া ও শরীয়তপুরে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৮
বাংলাদেশ
A A

চলমান মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের দাবি তারা দু’জনেই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে বগুড়ায় একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বগুড়া
বগুড়া শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন রাস্তায় রেজাউল করিম ওরফে ডিপজল নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মালগ্রাম ছিলিমপুর নতুন পাইপাস এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম দ্রুত সেখানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান তিন রাউন্ড গুলি ও চারশত পিস ইয়াবা উদ্ধার করে।

নিহত রেজাউল করিম ডিপজলের বাড়ী শহরের মালগ্রাম উত্তর পাড়ায়। তার বিরুদ্ধে সদর থানায় মাদক অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনে মোট দশটি মামলা রয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল।

শরীয়তপুর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গোয়েন্দা পুলিশের-ডিবি সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন বাঘা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাগেরপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুহুল বাঘা উপজেলার চর জুশিরগাঁও গ্রামের বাসিন্দা। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ভদ্রচাপ গ্রামে মাদক বিক্রেতারা নিজেদের মধ্যে মাদকদ্রব্য ভাগাভাগি করছিল এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ও ককটেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট গুলি বিনিয়মের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ সেখানে তল্লাশি চালায়।

সেসময় মাদক বিক্রেতা রুহুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা, ট্রাম্পের সাথে আসামি ৩ সন্তানও

পরবর্তী

ভারতের কাশ্মীরে সাংবাদিককে গুলি করে হত্যা

পরবর্তী

ভারতের কাশ্মীরে সাংবাদিককে গুলি করে হত্যা

রোনালদোর সামনে ‘এলোমেলো’ স্পেন

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT