চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সামনে ‘এলোমেলো’ স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোচ ছাঁটাই কাণ্ডের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশদের প্রতিপক্ষ পর্তুগাল। যে দলে রোনালদোর মতো এক মহাতারকা রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দল দুটি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেন অধিনায়ক রামোস বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি থেকে আমাদের বের হতে হবে। লোপেতেগি এই দলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন। তাকে ভুলে যাওয়া সহজ নয়।’

অধিনায়কের কথায় স্পষ্ট বোঝা গেছে কোচ বরখাস্ত হওয়ার ঘটনায় তারা বেশ ভেঙে পড়েছেন। তবু চেষ্টা করছেন নতুন কোচের সঙ্গে মানিয়ে নেয়ার, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের যুদ্ধে মন দেব।’

বিশ্বকাপে মাত্র দ্বিতীয় বারের জন্য রোনালদোদের সঙ্গে দেখা হবে স্পেনের। সাউথ আফ্রিকা বিশ্বকাপে রাউন্ড-১৬তে প্রথমবারের দেখায় স্পেন ১-০ গোলে জিতেছিল।

সব মিলিয়ে দলদুটি ৩৫ বার এক অন্যের বিপক্ষে খেলেছে। যার মধ্যে ১৬বার জিতেছে স্পেন। পর্তুগাল ছয়বার।

বিশ্বকাপের আগে স্পেন দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। অন্যটিতে তিউনেশিয়ার বিপক্ষে লাগো আসপাসের একমাত্র গোলে জয় পায়।

দানি কারভাহাল ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও স্পেনের প্রথম ম্যাচে খেলবেন কী না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

পর্তুগালও ভালো অবস্থায় রয়েছে। রোনালদো শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে যোগ দেন। তারা হারিয়ে দেয় আলজেরিয়াকে। ইনজুরি সংক্রান্ত তাদের কোনো শঙ্কা নেই।

সেন্টার ডিফেন্সে হোসে ফোন্টে এবং ব্রুনো আলভেজের সঙ্গে থাকবেন পেপে। আক্রমণভাগে রোনালদোর সঙ্গে যোগ দিবেন অ্যান্দ্রে সিলভা এবং গনসালো গুইডেস।

বিশ্বকাপে স্পেনের সাম্প্রতিক পরিসংখ্যানটা বেশ ভালো। শেষ ১৪ ম্যাচের দশটিতে জয় তাদের। হার চারটিতে।

বিশ্বকাপের বাছাইপর্বে তাদের রক্ষণভাগ ছিল সবচেয়ে শক্তিশালী। দশ ম্যাচে মাত্র তিনটি গোল হজম করে তারা।

পর্তুগাল আশায় থাকতে পারে রোনালদোকে নিয়ে। বাছাইপর্বে সিআরসেভেন সবার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপস্পেন-পর্তুগাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের কাশ্মীরে সাংবাদিককে গুলি করে হত্যা

পরবর্তী

পাঁচ গোলের হারকে ‘লজ্জাজনক’ বললেন সৌদি কোচ

পরবর্তী

পাঁচ গোলের হারকে ‘লজ্জাজনক’ বললেন সৌদি কোচ

পুতিনের ফোন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT