চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্রাহীন কর চাপিয়ে দেয়ায় মানুষের কষ্টের সীমা থাকবে না: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২৪ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
রাজনীতি
A A

বাজেটে সরকার যেভাবে মানুষের ওপর মাত্রাহীন করের বোঝা চাপিয়ে দিয়েছে তাতে মানুষের দুঃখ-কষ্টের কোন সীমা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিশাল বাজেট জনগণের কোন কল্যাণ বয়ে আনবে না বলেও তিনি দাবি করেছেন।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির পুস্তক প্রদর্শনী-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে অবহেলা করে মেগা প্রজেক্টগুলোর জন্য বড় বাজেট দিয়ে মেগা দুর্নীতির সুযোগ সৃষ্টি করছে।

Banglabid

বিএনপি মহাসচিব বলেন, ‘অনৈতিক সরকার নতুন একটি বাজেট সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। আজকের পত্রিকাগুলো দেখবেন সেখানে বিভিন্ন কার্টুন ছাপিয়ে বাজেটে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি প্রকাশ করা হয়েছে। এই বিশাল বাজেট জনগণের কোন কল্যাণ বয়ে আনবে না বরং এটি বিশাল একটি বোঝা।’

বর্তমান সরকারের কোন জবাবদিহীতা ও দায়বদ্ধতা নেই বলে তারা যেমন ইচ্ছে তেমন করছে মন্তব্য করে ফখরুল বলেন, এই অন্যায়, অবিচার সম্পর্কে সচেতন হতে হবে।

এই ‘দুর্যোগ’ থেকে বেরিয়ে আসতে সবাইকে তিনি বই পাঠে মনোযোগ দিতে বলেন।

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম।

বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা দক্ষিণের সখাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফি-তামিম যেখানে ‘সহমত’

পরবর্তী

নাটোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পরবর্তী

নাটোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আরিয়ানা গ্র্যান্ডে

আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের টিকিট ২০ মিনিটেই শেষ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT