চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে মাশরাফি ভক্ত: সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:১৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

এক মাশরাফি ভক্তের মাঠে ঢুকে পড়ার ঘটনায় হতচকিত পুলিশ এখন যুবকটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চ পর্য়ায়ের নির্দেশনার অপেক্ষায় আছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূইয়া মাহবুব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, যুবকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রগুলো বলছে, মাঠে ঢুকে পড়া মেহেদী হাসান সৈকতকে এখনো গ্রেফতার বা আটক দেখানো হয়নি। কেন তিনি এমন কাণ্ড করলেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত পুলিশের ধারণা যে এটা স্রেফ পাগলামো। ওই মাশরাফি ভক্ত তার আবেগ সামলাতে না পেরে মাঠে ঢুকে পড়েছিলেন। 

শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে মাঠে ঢুকে পড়েন সৈকত। মাশরাফির দিকে দৌড়ে গিয়ে টাইগার অধিনায়ককে জড়িয়ে ধরেন তিনি। ততক্ষণে নিরাপত্তাকর্মী এবং পুলিশ ছুটে গেলেও মাশরাফি তার ভক্তকে কিছুক্ষণ জড়িয়ে থাকতে দেন।

Banglabid

নিরাপত্তাকর্মীরা ভক্তকে নিয়ে যাওয়ার সময়ও মাশরাফি তাদের কিছু বলেন। অনেকে ধারণা করেন, পুলিশ যেন ছেলেটির বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেন তিনি সেরকম কিছুই বলেছেন।

পুলিশ অবশ্য তাদের দায়িত্বের অংশ হিসেবে মিরপুর থানায় নিয়ে যায়। রাতে থানাতেই রাখা হয় তাকে। দুপুর ১টা পর্যন্তও তিনি থানায় ছিলেন। উচ্চ পর্য়ায়ের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মিরপুর থানা পুলিশ।

ওই মাশরাফি ভক্তের বাড়ি ঢাকার সাভারে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন একমাত্র সেখানেই গ্রিল নেই। এর বাইরে অন্য সব গ্যালারিতে গ্রিল থাকায় ওইসব গ্যালারি থেকে মাঠে যাওয়ার সুযোগ নেই।

Reneta

বাংলাদেশে এরকম ঘটনা সাম্প্রতিক সময়ে প্রথম হলেও ইউরোপের মাঠে মাঝেমধ্যেই ভক্তদের এরকম পাগলামো দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়দান কি পরদেশ আইনের প্রতি অশ্রদ্ধা নয়?

পরবর্তী

মধুর সময়গুলোতে আরও প্রাণ ঢেলে দেওয়া সেই জেমসের জন্মদিন

পরবর্তী

মধুর সময়গুলোতে আরও প্রাণ ঢেলে দেওয়া সেই জেমসের জন্মদিন

মাঠে ‘পাগল ভক্ত’: নিরাপত্তার জন্য আসলেই কতটা হুমকি

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT