চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের বাইরে ঝগড়া, সিসিটিভিতে ফাঁসছেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ড্রেসিংরুমে ফেরার পথে ডি-ককের সঙ্গে তর্কে জড়ানোয় ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে তদন্তে নামার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডারবান টেস্টের চতুর্থদিন চা বিরতির সময় ঘটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে।

ফুটেজটি প্রথম প্রকাশ করে সাউথ আফ্রিকান গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট মিডিয়া। তাতে দেখা যায়, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ওয়ার্নারকে সামলাতে হিমশিম খাচ্ছেন। আরও কয়েকজন তাকে ঘিরে ধরলেও থামছেন না। ডি-কককে উদ্দেশ্য করে কিছু একটা বলেই যাচ্ছেন।

চা-বিরতি পর্যন্ত মার্করাম এবং এবং ডি-কক দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। দিন শেষ হতে হতে সেই লড়াই উবে গেলেও দুজনকে নিয়ে অস্ট্রেলিয়া বেশ চিন্তায় পড়েছিল। ডি-কক শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য তাদের দরকার ১২৪ রান। হাতে মাত্র এক উইকেট।

ডি-ককের সঙ্গে ওয়ার্নারের ঝগড়া হাতাহাতি পর্যায়ে যায়নি স্মিথের কারণে। ফুটেজে দেখা যায় অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ ওর্য়ানারকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডারবানে খেলোয়াড়দের ব্যাপারটি নিয়ে আমরা ওয়াকিবহাল। তখন কী ঘটেছিল, সিএ তা জানার চেষ্টা করছে। তদন্ত শেষ হওয়ার আগে আর কোনো মন্তব্য করা হবে না।’

ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

চতুর্থদিন থেকে ওয়ার্নারের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এবি ডি ভিলিয়ার্সকে রানআউট করার সময় মার্করামের সঙ্গে তার ধাক্কা লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তারপর উদযাপনের সময় মার্করামকে ইঙ্গিত করে ব্যঙ্গ করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

ট্যাগ: ডি ককডেভিড ওয়ার্নার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে ডলফিনের নিরাপদ বিচরণ ক্ষেত্র বাড়াতে জরিপ

পরবর্তী

অস্কার ২০১৮: সেরা সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স

পরবর্তী

অস্কার ২০১৮: সেরা সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স

কোটা সংস্কার আন্দোলন-আইন বিশেষজ্ঞ

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে করা রিট খারিজ

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT