চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩১ অপরাহ্ণ ২১, মে ২০২২
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারির দাপট বিশ্বব্যাপী ম্রিয়মান হতে না হতেই আরেক রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এবারের আতঙ্কের নাম মাঙ্কিপক্স। ইউরোপে শতাধিক রোগী শনাক্তের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এই প্রাদুর্ভাবের বিষয়ে একটি জরুরি সভাও করেছে।

রয়টার্স জানিয়েছে, ভাইরাসটির সংক্রমণ পশ্চিম এবং মধ্য আফ্রিকাতে বেশি প্রচলিত হলেও বিশ্বের অন্যান্য অনেক দেশে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্তত নয়টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এ ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। স্পেন শুক্রবার ২৪টি নতুন কেস রিপোর্ট করেছে। এছাড়া ইসরায়েলের একটি হাসপাতাল রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষণগুলি রয়েছে এমন একজন ব্যক্তির চিকিৎসা করেছে।

তবে নতুন আশঙ্কার মধ্যেও আশার খবর হলো- এই প্রাদুর্ভাবটিকে বিশ্বে জনস্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কারণ হিসেবে জরুরি হিসাবে ঘোষণা করা উচিত হবে না বলেও জানানো হয় সভায়। বিজ্ঞানীরা বলছেন, প্রাদুর্ভাবটি করোনাভাইরাসের মতো মহামারিতে পরিণত হবে না। কারণ ভাইরাসটি কোভিড-১৯ এর মতো সহজে ছড়িয়ে পড়ে না।

এতে অবশ্য নির্ভার থাকার সুযোগ নেই। মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক উদ্বেগ শুরু হওয়ায় রোগটি সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন থেকে সজাগ অবস্থানে থাকলে করোনাভাইরাসের মতো খুব সহজে রোগটি মোকাবেলা করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। একইসাথে রোগটি সম্পর্কে কেউ যেন আতঙ্ক ছড়াতে না পারে সেই বিষয়েও লক্ষ্য রাখার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইতালিকানাডাজার্মানিনেদারল্যান্ডসপর্তুগালফ্রান্সবিশ্ব স্বাস্থ্য সংস্থাবেলজিয়ামমাঙ্কিপক্সযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রসম্পাদকীয়সুইডেনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT