চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২১, মে ২০২২
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

ইউরোপে শতাধিক মাঙ্কিপক্স শনাক্তের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার মাঙ্কিপক্সের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বিষয়ে একটি জরুরি সভা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি স্ট্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজরি গ্রুপ অন ইনফেকশাস হ্যাজার্ডস উইথ প্যানডেমিক অ্যান্ড এপিডেমিক পটেনশিয়াল (এসটিজি-আইএইচ)’র অধীনে শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির কারণ হতে পারে এমন সংক্রমণের ঝুঁকির বিষয়ে পরামর্শ দেয় কমিটি।

এই প্রাদুর্ভাবটিকে বিশ্বে জনস্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কারণ হিসেবে জরুরী হিসাবে ঘোষণা করা উচিত হবে না বলে জানানো হয় সভায়।

রয়টার্স জানায়, ভাইরাসটির সংক্রমণ পশ্চিম এবং মধ্য আফ্রিকাতে বেশি প্রচলিত হলেও বিশ্বের অন্যান্য অনেক দেশে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

জার্মানিকে ইউরোপের সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসাবে বর্ণনা করা হয়েছে। অন্তত নয়টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এ ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

স্পেন শুক্রবার ২৪টি নতুন কেস রিপোর্ট করেছে।

Reneta

ইসরায়েলের একটি হাসপাতাল রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষণগুলি রয়েছে এমন একজন ব্যক্তির চিকিৎসা করেছে।

এই ভাইরাসটি বানরদের মধ্যে প্রথম শনাক্ত করা হয়েছিল। এই রোগটি সাধারণত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। খুব কম ক্ষেত্রে আফ্রিকার বাইরে রোগটি ছড়িয়ে পড়ার নজির ছিল। তাই বিশ্বব্যাপী এই সিরিজ সংক্রমণের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানান, প্রাদুর্ভাবটি করোনাভাইরাসের মতো মহামারীতে পরিণত হবে না। কারণ ভাইরাসটি কোভিড-১৯ এর মতো সহজে ছড়িয়ে পড়ে না।

জার্মানির সশস্ত্র বাহিনীর চিকিৎসা বিভাগ বলেছে, এটি ইউরোপে দেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্তৃত মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব। দেশটিতে শুক্রবার প্রথম কেস শনাক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থামাঙ্কিপক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT