চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাইলস কখনো ভারত বিদ্বেষী না’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:১২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
বিনোদন
A A

‘মাইলস কখনো ভারত বিদ্বেষী ছিল না আর এখনো নেই; শুধু মাত্র রূপমের নীচু মানসিকতার কারণে এমন একটি নোংরা ইস্যুর জন্ম দিয়েছে। আমাদের বয়কট করার পেছনে রূপমের অহংকারই বেশি কাজ করেছে। কারণ কলকাতায় মাইলসের জনপ্রিয়তা ফসিলসের চেয়ে অনেক বেশি। আর সেটাই কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। তাই মাইলসকে বয়কট করার নোংরা খেলা খেলেছে।’

বৃহস্পতিবার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চ্যানেল আই অনলাইকে কথাগুলো বলছিলেন মাইলস ব্যান্ডের ভোকালিস্ট হামিন আহমেদ।

ভারতের স্বাধীনতা দিবসে কলকাতায় একই মঞ্চে মাইলসের সঙ্গে কলকাতার ব্যান্ড ফসিলসের পারফর্ম করার কথা ছিল। তবে হঠাৎ করেই মাইলসের সঙ্গে পারফর্ম না করবে বলে জানায় ফসিলস। শুধু তাই নয়, মাইলসকে বয়কটেরও ঘোষণা করেছে তারা।

Banglabid

এ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাতে প্রখ্যাত সুরস্রষ্টা কমলদাশ গুপ্তের ছেলে হামিন বলেন, ‘আমার দেশের মানুষের সঙ্গে কোনো অন্যায় হলে তা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। কারণ আমরা বাংলাদেশের নাগরিক। যখন ফেলানী হত্যার বিচার পায় না, বর্ডারে প্রতিবছর তিন-চার শ মানুষ গুলিতে মরে যায়, তিস্তার পানির সাপ্লাই বন্ধ রাখা হয়; এসব অন্যায়ের কথা বলতে গেলেই আমরা ভারত বিদ্বেষী হয়ে যাই।’

“দেশের স্বার্থে কথা বলার অধিকার সবারই আছে। তবে এটার অর্থ ভারত বিদ্বেষ নয়। যে দেশই সমস্যা করবে সেখানেই আমরা কথা বলার অধিকার রাখি।”

বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু মনের দিক থেকে বিশাল এমন মন্তব্য করে বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের ছেলে হামিন আহমেদ বলেন, ‘ভারতের শিল্পীরা ঘনঘন আমাদের দেশে পারর্ফম করে যায়। কেই আমরা তো কোনো ইস্যু দাঁড় করিয়ে তাদেরকে বাঁধা দেই না। বরং আন্তর্জাতিকভাবে বাংলা গানকে সমৃদ্ধ করতে আরো বিদেশী শিল্পীদের নিয়ে এমন আয়োজনের চিন্তা করি। অথচ খোদ কলকাতায় বাংলার বিখ্যাত ব্যান্ড মাইলসকে গাইতে না দেয়ার ক্যাম্পেইন করাটা ফসিলস কিংবা রূপমের মতো শিল্পীকেই বরং মানুষের কাছে লজ্জার পাত্র হিসেবে পরিচয় হল। তাই আমরা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে যাচ্ছি না।’

Reneta

“রূপম এমন একজন নিন্ম মনের মানুষ তার প্রমাণ তিনি বিশ্বকাপ টি টুয়েন্টি খেলার সময় বাংলাদেশ নিয়ে বাজে ভিডিওর মাধ্যমে প্রমাণ করেছেন। তিনি খেলাটাকে খেলার জায়গায় না রেখে অন্য এক ইস্যু দাঁড় করিয়েছিলেন। সেসময় আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম। মূলত: তারই জেরে রূপম এমন একটি বাজে ঘটনা ঘটাল।”

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং কলকাতার ফসিলস ব্যান্ডের রূপম ইসলামের গান গাওয়ার কথা ছিল। কিন্তু ভারত বিদ্বেষী বলে ‘বয়কট মাইলস’ নামে একটি পেজ খুলেছে রূপম এবং তার ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সম্পদ অপচয় বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরবর্তী

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

পরবর্তী

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

নারায়ণগঞ্জে পুলিশ হত্যায় মামলা, তদন্ত কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT