চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের ম্যাচে অর্ধশতকে থামলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলতে নেমেছেন নিজের ২০০তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ। সেটাকে স্মরণীয় করে রাখার বন্দোবস্তও করেছেন সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক ফিফটিকে তিনঅঙ্কে রূপ দিতে না পারার হতাশা নিয়ে সাজঘরে ফিরে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ-১৬৪/৪(৩৪)

মিচেল স্যান্টেনারের ওভারে, নিজের মুখোমুখি ৫৪তম বলে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি ছুঁয়েছেন সাকিব। দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন দলের রানটাও। ডি গ্র্যান্ডহোমের বলে কাট করতে গিয়ে ৬৪ রানে উইকেটের পেছনে ল্যাথামের হাতে ধরা পড়ে থামে যাত্রা। ৬৮ বলের ইনিংস ৭ চারে সাজিয়েছেন এ বাঁহাতি।

Banglabid

এর আগে ব্যাটে নেমে প্রথম ওভার দুয়েক দেখেশুনে শুরু করেন তামিম-সৌম্য। পরে হাত খুলতে থাকেন। দৃষ্টিনন্দন কিছু বাউন্ডারি হাঁকিয়ে ৮ ওভারে ৪৫ রান তুলে বিচ্ছিন্ন হন দুজনে।

২৫ রান করে সৌম্য ফিরে গেলে ভাঙে জুটি। ২৫ বলে ৩ চারের ইনিংস এ বাঁহাতির। ম্যাট হেনরির করা অষ্টম ওভারেও তৃতীয় বলে আউট হন। নিচু বল আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।

প্রথম উইকেট খোয়ানোর পর তামিমের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। যদিও তামিমের সঙ্গে সাকিবের জুটিটি জমেনি। তামিম ২৪ করে ফার্গুসনের বলে বোল্টকে ক্যাচ দিলে বিচ্ছিন্ন হন দুজনে। ফেরার আগে ৩৮ বলে ৩ চারের ইনিংস বাঁহাতি ওপেনারের।

Reneta

দুই ওপেনার ফিরে যাওয়ার পর সাকিবের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন মুশফিক। ১৯ রান করার পর দুজনের ভুল বোঝাবুঝিতে রানআউটে কাঁটা পড়েন মুশি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর অধিকার সুরক্ষায় বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: ট্রুডো

পরবর্তী

অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে মামলা

পরবর্তী

অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে মামলা

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT