চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরগান ঢাকার জার্সিতে, রাজশাহীতে ডুমিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের সপ্তম আসরের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনি খেলবেন রাজশাহী কিংসে।

২০১৬ সালে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে সিরিজ খেলতে আপত্তি জানিয়েছিলেন মরগান ও তার আরেক সতীর্থ অ্যালেক্স হেলস। এই দুজনকে ছাড়াই বাংলাদেশে সিরিজ খেলে যায় ইংল্যান্ড। গত মৌসুমে হেলস অবশ্য রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলে গেছেন। তবে নতুন মৌসুমে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন মরগান।

বিশ্বকাপের পর আপাতত আন্তর্জাতিক বিরতি কাটাচ্ছেন ইংলিশদের ওয়ানডে অধিনায়ক মরগান। যদিও বিশ্বজয়ী দলটি ব্যস্ত অ্যাশেজ নিয়ে। মরগান টেস্ট খেলেন না। সময়টাতে খেলবেন ইউরো টি-২০ স্লামে। এই আসরে জন্মস্থান ডাবলিনের হয়ে খেলতে দেখা যাবে এক ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানকে।

Banglabid

অন্যদিকে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডুমিনি। দেশ সাউথ আফ্রিকা সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করায় অবসরটা মনমতো হয়নি। আপাতত বিভিন্ন টি-টুয়েন্টি লিগের দিকে মনোনিবেশ করছেন বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যান।

আইপিএলে নিয়মিত খেললেও বিপিএলে প্রথমবারের মতো খেলার ইচ্ছা প্রকাশ করেন ডুমিনি। তাকে দলে পেতে খুব একটা বেগ তাই পেতে হয়নি রাজশাহী কিংসকে।

বড় বড় নামের ক্রিকেটারদের বেশ ভিড় দেখা যাচ্ছে এবার বিপিএলে। সাউথ আফ্রিকার আরেক মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে আগেই দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের খেলার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটানস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ন মরগানজেপি ডুমিনিবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পী সমিতিকে যারা ঢাল বানিয়েছে তাদের হঠাও: ওমর সানি

পরবর্তী

মিন্নির আইনজীবীদের সঙ্গে শম্ভু এমপির রুদ্ধদ্বার নৈশ বৈঠক

পরবর্তী

মিন্নির আইনজীবীদের সঙ্গে শম্ভু এমপির রুদ্ধদ্বার নৈশ বৈঠক

পিটিয়ে মারার ব্যস্ত শ্মশানে...

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT