চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রণালয়ের টানাটানিতে প্রবাসী কল্যাণ ব্যাংকে স্থবিরতা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:২৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

অর্থমন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টানাটানানিতে পড়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারছে না প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, প্রবাসীরা সরাসরি কম খরচে ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে না পারায় ব্যাংকের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দাবি, ৯৫ শতাংশ মূলধন দিলেও তাদের ব্যাংকের উপর অধিকার মানতে নারাজ অর্থমন্ত্রণালয়।

বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবকদের সহায়তা, দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানে ঋণ প্রদান, আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত কম খরচে সহজে রেমিট্যান্স পাঠাতে সহায়তা দিতে বিশেষায়িত ব্যাংক হিসেবে ২০১০ সালে কার্যক্রম শুরু করে প্রবাসী কল্যাণ ব্যাংক। ৫ বছর চলে গেছে।

অথচ এখনো রেমিট্যান্স আনতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি ব্যাংকটি।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, বাংলাদেশ ব্যাংকের আইন অনুসারে তাদের ব্যাংকটি শিডিউল ব্যাংক নয়। তাই স্বাভাবিক ভাবে লেনদেন সম্পন্ন করতে পারেন না তারা। ফলে বিদেশ থেকে সরাসরি এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন না গ্রাহক। এমনকি প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল শাখাটিকে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউজ হিসেবে ব্যবহারেরও অনুমতি দেয়া হয়নি, যা দুঃখজনক বলে মন্তব্য করেন ব্যবস্থাপনা পরিচালক।

১০০ কোটি টাকা অনুমোদিত মুলধন নিয়ে ব্যাংক শুরু হয় যার ৯৫ শতাংশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের। বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে হলে অনুমোদিত মুলধন হতে হবে ৪০০ কোটি টাকা। চেয়ারম্যান কে হবেন এ নিয়ে বিরোধে বাকী টাকার ৯৫ শতাংশ দিতে রাজী নয় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ’৯৫ কোটি টাকা দিয়েছি সেটাই আসলে বেশি’। যেহেতু ব্যাংকের কোনো বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই, চেয়ারম্যানশিপও হবে না তাহলে ৪’শ কোটি টাকা কেনো গুনবে তার মন্ত্রণালয় বলেও প্রশ্ন রাখেন মন্ত্রী। প্রবাসী কল্যাণমন্ত্রণালয়ের মুল অভিযোগ অর্থমন্ত্রনালয়ের ব্যাংক ও প্রবিধি বিভাগের দিকে।বাণিজ্যিক ব্যাংক হিসেবে অননুমতি দিতে মুল বাধা আইন বলে দাবি অর্থমন্ত্রণালয়ের।

Reneta

অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বিষয়টি শুধু চেয়ারম্যান পদ নিয়ে তা নয়। যেহেতু পুঁজির বড় একটি অংশ দিবেন তারা সেহেতু সেখানে কর্তৃত্ব নয় তাদের একটি ব্যাপার তো থাকবেই। তবে কর্তৃত্ব যেমন অর্থমন্ত্রণালয়ের নেই তেমনি তাদেরও নেই। কারণ কর্তৃত্ব সরকারের বানিজ্যিক কার্যক্রম চালানোর বাধা দূর করে সহজে কম খরচে রেমিট্যান্স আনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে কাজে লাগানোর দাবি ব্যাংকটির পরিচালনা পর্ষদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রণালয়প্রবাসীবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ২, ২০২৬

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম হাতছাড়া নীড়ের

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT