চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে পড়লে ভালো লাগবে একটা সময়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ম্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নামলেই ২০০তম ম্যাচের গৌরবে নাম লেখাবেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যক্তিগত কীর্তি কিংবা অর্জন কখনোই স্পর্শ করে না তাকে। এবার বিশেষ উপলক্ষের সামনে দাঁড়িয়েও আবেগ-উচ্ছ্বাসে গাঁ ভাসালেন না মাশরাফী। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখতে চান।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ কীভাবে জেতা যায় সেটি নিয়েই ভাবতে চান মাশরাফী। শনিবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মনে করিয়ে দেয়া হল ২০০ ওয়ানডের কথা, সঙ্গে জানতে চাওয়া হয় এটি বিশেষ উপলক্ষ কিনা?

Banglabid

‘ধন্যবাদ, মনে করার জন্য। আসলে খেয়াল ছিল না। আগেও বলেছি এগুলো আমাকে স্পর্শ করে না। আমার কাছে এসব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হল জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, ২০০ ম্যাচের কথা মনে পড়লে ভালো লাগবে একটা সময়।’ জবাবে এভাবেই বললেন মাশরাফী।

‘এটাও একটা অর্জন। ওই জায়গা থেকে ভালো লাগবে। তবে কালকের ম্যাচের উপর এর গুরুত্ব একেবারেই নেই। এটা চিন্তা করে খেলার সুযোগই নেই। কালকের ম্যাচটা এইদিক থেকে গুরুত্বপূর্ণ যে, আমাদের জিততে হবে, এটাই।’

১৮ বছরের ক্যারিয়ারে মাশরাফী খেলেছেন ১৯৯ ওয়ানডে। যারমধ্যে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচও আছে। বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৯৭ ম্যাচ। মাশরাফীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম।

Reneta

সাকিব আল হাসান ১৯২, তামিম ইকবাল ১৮৩, মোহাম্মদ আশরাফুল খেলেছেন ১৭৫টি করে ওয়ানডে। দেড়শর বেশি ম্যাচ খেলা অপর দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ (১৬৫) ও আব্দুর রাজ্জাক (১৫৩)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজিদের চোখ রাঙাচ্ছে কোহলির ভারত

পরবর্তী

যে কারণে গ্রেপ্তার মেং ওয়ানঝু

পরবর্তী

যে কারণে গ্রেপ্তার মেং ওয়ানঝু

‘বলা কঠিন, ভবিষ্যতের কথা তো বলা যায় না’

সর্বশেষ

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT