চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের চোখ রাঙাচ্ছে কোহলির ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলাদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটসম্যানদের দাপট। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বদলে ক্রমশই শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে ভারত। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি ও চেতশ্বর পূজারার ব্যাটিং দৃঢ়তায় টেস্টের তৃতীয় দিনেই স্বাগতিক অজিদের উপর চোখ রাঙাচ্ছে সফরকারীরা।

শনিবার তৃতীয়দিন শেষে ৭ উইকেট হাতে রেখে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৬৬ রানের। যদিও শেষবেলায় কোহলি ফেরায় হালকা অস্বস্তিতে তার দল।

প্রথম ইনিংসে ভারতের করা ২৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৫ রান দূরে থাকতে। ২৩৫ রানে গুটিয়ে যায় টিম পেইনের দল। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। এগিয়ে ১৬৬ রানে। ৪০ রানে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পূজারা। ১ রানে তার সঙ্গী আজিঙ্কা রাহানে।

স্বল্প পুঁজি নিয়েও প্রথম ইনিংসে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংস ভারত শুরু করে বেশ সাবধানে। ৬৩ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু করেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়। জুটিতে বাহুলের চেয়ে একটু বেশি সাবধানী ছিলেন বিজয়। তবুও আগেই সাজঘরে ফেরেন তিনি। ব্যক্তিগত ১৮ রানের সময় মিচেল স্টার্কে বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন। পরে ফেরেন বাহুলও। জশ হ্যাজেলউডের বলে টিম পেইনের হাতে ক্যাচ দেয়ার সময় তার নামের পাশে ৪৪ রান।

রাহুলের ৬ রানের আক্ষেপ(হাফসেঞ্চুরি না পাওয়ার) অবশ্য ঘুচিয়ে দেন পূজারা ও কোহলি। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন মহামূল্যবান ৮৪ রান। দিনের খেলা সাড়ে চার ওভার বাকি থাকতে আউট হন কোহলি। স্পিনার নাথান লায়নের বলে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন অধিনায়ক।

প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া কোহলি দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে দ্রুততম এক হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকে যান। চার অঙ্কে পৌঁছাতে বিরাট খরচ করেছেন মাত্র ৯ টেস্ট, ১৮ ইনিংস। লক্ষ্মণ ১৯ ইনিংসে হাজার ছুঁয়েছিলেন।

Reneta

রানের তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ায় ২০ টেস্টে মাস্টার ব্লাস্টারের সংগ্রহ ১৮০৯ রান। ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ায় ১৫ টেস্টে ১২৩৬ রান করেছেন। রাহুল দ্রাবিড়ের ১৫ টেস্টে সংগ্রহ ১১৪৩ রান। অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলিয়ায় কোহলির টেস্ট রান দাঁড়ায় ১০২৯ রান। এক হাজারে পৌঁছাতে দ্বিতীয় ইনিংসে কোহলির দরকার ছিল মাত্র ৫ রান।

এরআগে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথম ইনিংসে ১৫ রানের গুরুত্বপূর্ণ লিড পায় কোহলিরা। ৭ উইকেটে ১৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় টিম পেইনের দল।

তৃতীয়দিন অজি শিবিরকে প্রথম ধাক্কাটা দেন জাসপ্রীত বুমরাহ। দলীয় ২০৪ রানের মাথায় তার বলেই উইকেটের পেছনে পান্টকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায় তৃতীয় দিনের খেলায়। নাথান লায়নকে সঙ্গী করে এরপর অজি ইনিংসকে ভারতের প্রথম ইনিংসের রানের খুব কাছে নিয়ে যান ট্রাভিস হেড।

কিন্তু ব্যক্তিগত ৭২ রানের মাথায় মোহাম্মদ সামির বলে আউট হয়ে যান ব্যাট হাতে অজিদের প্রথম ইনিংসের নায়ক। উইকেটের পেছনে হেডের ক্যাচ নেন সেই রিশভ পান্টই। নয় নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান ২৪ রান আসে অফস্পিনার লায়নের ব্যাট থেকে। হেডের সঙ্গে নবম উইকেটে তার ৩১ রানের পার্টনারশিপ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার আশা জাগালেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ট্রাভিস হেড আউট হতেই আর এগোতে পারেনি ব্যাগি গ্রিনদের ইনিংস। হেডকে ফেরানোর ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে সাজঘরের রাস্তা দেখান সামি। ২৩৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT