চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৯:৩২ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

সম্মেলনের প্রায় এক বছর পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কমিটিতে স্থান না পাওয়া (পদবঞ্চিত) নেতারা হামলা শিকার হয়েছেন। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি চেয়েছিলেন তারা।

জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে আটটায় কমিটিতে পদবঞ্চিতরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক শোভন-রব্বানীর অনুসারীরা তাদের ব্যানার কেড়ে নেয়।

এ সময় দু’পক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রোকেয়া হলের সাবেক সভাপতি ও ডাকসুর ছাত্রী বিষয়ক সম্পাদক বি এম লিপি আক্তার, রোকেয়া হলের সাবেক সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা, কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদাক তিলোত্তমা শিকদার এবং ডাকসুর সদস্য তানভীর শাকিলসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়।

এরআগে বিকালে কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতরা মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন। তখন ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান আল ইমরান, গত কমিটির অর্থ-সম্পাদক রাকিব হোসেন, জহু হলের আমির হামজা, শাকিলসহ কয়েকজনের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুখে টিকতে না পেরে পদবঞ্চিতরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

সাবেক কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, ঘোষিত কমিটি একটি বিতর্কিত কমিটি। এ কমিটিতে কোটা আন্দোলনকারী, শিবিরসহ নানা অভিযোগে অভিযুক্তদের স্থান দেয়া হয়েছে। যারা অতীতে ছাত্রলীগের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে কমিটিতে স্থান দেয়া হয়নি। আমরা চাই বিতর্কিতদের বাদ দিয়ে দ্রুত নতুন কমিটি দেয়া হোক।

Reneta

কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাকসু সদস্য এবং সাবেক উপ-অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার বলেন, ‘২০১৩ সাল থেকে একটি হলের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করা সত্ত্বেও আমাকে এই কমিটিতে একই পদে রাখা হয়েছে।’

‘‘আমি এই পদ মানি না। আমি এই পদ থেকে পদত্যাগ করবো। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এতোদিন রাজনীতি করেনি, যারা পকেট ম্যান, যারা তাদের নিজেদের পকেটে নিয়ে ব্যস্ত তাদেরকে কমিটিতে রাখা হয়েছে কিন্তু আমাকে অবমূল্যায়ন করে আবার সেই পদে রাখা হয়েছে। আমি এই কমিটি কোনোভাবেই মানি না।’’

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গত বছরের ১১-১২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ইস্যুর কারণে প্রায় আড়াই মাস পর (৩১ জুলাই) রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এরপর দফায় দফায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেন আওয়ামী লীগের সভানেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগপদবঞ্চিতদের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT