চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কায় করোনা উপসর্গ নিয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:৫৬ পূর্বাহ্ণ ২০, মে ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশী। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে এপর্যন্ত ৩২৯ জন মৃত্যুবরণ করেছে। স্থানীয় দূতাবাস ও কনস্যুলেট এর সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে ১১১ জন প্রবাসী বাংলাদেশি রয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী প্রবাসীদেরকে স্থানীয়ভাবে দাফন করা হচ্ছে। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী বেশিরভাগ প্রবাসীর দাফন কালে পাশে নেই কোন নিকটাত্মীয় বা শেষবারের মতো দেখার মতো আপনজন কেউ নেই সেখানে।
সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন প্রবাসী বাংলাদেশী মুকতার আহমদ, পিতা নূর মোহাম্মদ উপজেলা চকরিয়া জেলা কক্সবাজার এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ তারেক, পিতা রমজান আলী, বোয়ালখালী কক্সবাজার। সাথে আরো অজ্ঞাত পরিচয় একজন।
করোনা সংক্রমনের ভয়ে কেউ দাফন করার জন্য কাছে যাচ্ছিল না, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী হেলাল উদ্দিন, মক্কা আওয়ামী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রাশেদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা সোলায়মান সামির, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির এবং লিটন।
স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সহায়তায় ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের লাশ মক্কার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়
এসব মৃত্যুবরণকারী প্রবাসীদের কে দাফন কাফনের ব্যবস্থা করবে বা কিভাবে হচ্ছে তাদের দাফন, তা নিয়ে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আত্মীয়-স্বজনের অনুমতি, কনস্যুলেট অথবা দূতাবাস থেকে প্রত্যায়ন পত্র সংগ্রহ, বিশেষ করে সৌদি আরব জুড়ে কারফিউ লকডাউন এরমধ্যে  দাফন করা কি যে কঠিন, তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেভাবে দেখা হচ্ছে না বলেও উল্লেখ করেন স্থানীয়রা।
এ পর্যন্ত যেসব প্রবাসী কারোনা  উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগেরই দাফন করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবে করোনা উপসর্গ নিয়ে যেসব প্রবাসীরা মৃত্যুবরণ করেছেন তাদের বেশীরভাগেরই হচ্ছে মক্কা ,মদিনা অথবা জেদ্দা অঞ্চলের।
মক্কার বেশিরভাগ  মৃত্যুবরণকারী প্রবাসীদের দাফনের ব্যবস্থা করেছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী এবং বন্ধুরা।
ট্যাগ: করোনা উপসর্গপ্রবাসী বাংলাদেশির মৃত্যুমক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিভোর্সের নোটিশ দিয়ে আগের নামে ফিরলেন নওয়াজের স্ত্রী

পরবর্তী

‘টোয়ালাইট’ অভিনেতা ও তার প্রেমিকার মরদেহ উদ্ধার

পরবর্তী

'টোয়ালাইট' অভিনেতা ও তার প্রেমিকার মরদেহ উদ্ধার

চলচ্চিত্রে পা রেখেই শীর্ষে রেশমিকা মন্দনা!

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT