চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানের বাড়ি সংক্রান্ত রিভিউ খারিজ, বাড়ি ছাড়বেন না মওদুদ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:১৬ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
আদালত
A A

গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের যে বাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বসবাস করে আসছেন, সে বাড়ি সংক্রান্ত রিভিউ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সেই সঙ্গে মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে বাড়ি আত্মসাৎ মামলার অভিযোগ গঠন বাতিলের রিভিউ আবেদন আজ খারিজ করে দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রোববার আদেশ দেন।

Banglabid

আদালতে রিভিউ শুনানিতে অংশ নেন মওদুদ আহমদ। এসময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও কামরুল হক সিদ্দিকী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও খুরশীদ আলম খান।

রিভিউ খারিজের আদেশের ফলে মওদুদ আহমদের ‘বসবাস করে আসা বাড়িটি ছাড়তে হবে’ বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে আজকের আদেশের পর সাংবাদিকদের মওদুদ আহমদ বলেছেন, ‘আমি বাড়ি ছাড়ব না। পরবর্তী আইনি পদক্ষেপ নিব। আমরা মূল মালিকের সঙ্গে আইনি বোঝাপড়া করবো। আর আদালত কিছুু পর্যবেক্ষণ দেবেন সেটা দেখতে হবে।’

Reneta

এর আগে মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে বাড়ির মিউটেশন (নামজারি) করতে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছিলো আপিল বিভাগ। সেই সঙ্গে ওই বাড়ি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও বাতিল করা হয়।

পরে মামলা বাতিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এবং নামজারি বাতিলের বিরুদ্ধে মনজুর আহমদ রিভিউ (রায়ের পুর্নবিবেচনার আবেদন) করেন।

মামলা সূত্রে জানা যায়, এই বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রিয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

এরপর ১৯৭৩ সালের ০২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলায় অভিযোগ করে দুদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মওদুদ আহমদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও লন্ডন হামলায় উদ্বিগ্ন আরিয়ানা

পরবর্তী

কান্না ভেজা চোখে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিবের পদত্যাগ

পরবর্তী

কান্না ভেজা চোখে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিবের পদত্যাগ

বিসিএসে প্রথম হওয়া আলোচিত-সমালোচিত সুশান্ত পালের জীবনের গল্প

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT