চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় না দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করুন: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৪৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, ভয় দেখাবেন না, বিএনপিকে কী করে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। নিবন্ধণ বাতিলের ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। বিএনপি এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি ছাড়া এদেশে আর কোন নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি আয়োজিত বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ সকল গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, নির্বাচন হতে হবে একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে। নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ। বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। কিন্তু তার জন্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সমালোচনা করে ফখরুল বলেন, বিএনপিকে ভয়ভীতি দেখাবেন না। নিবন্ধনের ভয় বিএনপি করে না। বিএনপি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবে। আপনাদের মতো জোরপূর্বক অবৈধ উপায়ে ক্ষমতায় যাবে না। বিএনপিকে কিভাবে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন।

Banglabid

তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু আপনারা আমাদের বাঁধা দেয়ার জন্য সমস্ত কলকাঠি নাড়বেন, আমাদের নেতাকর্মীদের মামলা-হামলা, গ্রেফতার, গুম, খুন করবেন, আর বলবেন নির্বাচনে আসেন! তা হবে না।

ফখরুল প্রধানমন্ত্রীর ভুটান সফরের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী ইদানিং নিয়মিত বিদেশ সফর করছেন। ভুটানে তিনি প্রতিবন্ধীদের অনুষ্ঠানে গিয়েছেন। অথচ তিনি দেশের মানুষকে প্রতিবন্ধী করে রেখেছেন। মানুষের অধিকার হরণ করেছেন।।

ফখরুল নেতাকর্মীদের প্রতি মহল্লায় মহল্লায় কমিটি গঠন করে সরকার পতনের প্রস্তুত নেয়ার আহ্বান জানান।

Reneta

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল বলেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের চোখে জল

পরবর্তী

চ্যানেল আই অনলাইন: গৌরবের দুই বছর

পরবর্তী

চ্যানেল আই অনলাইন: গৌরবের দুই বছর

নার্ভাস মনীষা!

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT