চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও শুটিংস্পটে হাজির শানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘তখন সকাল সাড়ে সাতটা। ঢাকা থেকে আমরা যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে। এক ঘন্টার একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে। কিন্তু আমিন বাজার পর্যন্ত যেতেই হঠাৎ আৎকে উঠি। একটি ট্রাক আমাদের মাইক্রোবাসটিকে স্বজোরে ধাক্কা দেয়। আরেকটু হলেই পুরোপুরি গুড়িয়ে দিতো। ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে যেতে পারতাম। এমন ঘটনার পর বেশকিছুক্ষণ শকড হয়ে বসেছিলাম।’

শনিবার সকালে নাটকের একটি শুটিংয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় শিকার হওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চ্যানেল আই লাক্স সুপারস্টার তারকা শানারেই দেবী শানু চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন।

মুঠোফোনে যখন তিনি কথা বলছেন, তখন তিনি অবস্থান করছিলেন নাটকের শুটিং লোকেশনে। কিন্তু এতো বড় দুর্ঘটনার পরও চিকিৎসা না নিয়ে শুটিং লোকেশনে কেন?

Banglabid

জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, দুর্ঘটনার পর আমি বেশ শকড ছিলাম। বেশ খানিক সময় আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত! ঘাড়ে, পিঠে একটু চোটও পেয়েছি, কিন্তু সেটা সিরিয়াস নয় । তাই সরাসরি শুটিং লোকেশনেই এসেছি। তারচেয়ে বড় কথা হলো, আমি যদি শুটিংস্পটে না আসতাম তাহলে ওই নাটকের কাজটাই ফেঁসে যেতো। মূলত শিল্পীর দায়িত্ববোধ থেকেই আমি শুটিংয়ে এসেছি।

ইতোমধ্যে নাটকের শুটিংয়ে অংশ গ্রহণ করেছেন শানু। বললেন, নাটকটির কাজে আজ সারাদিন থাকবেন মানিকগঞ্জে। জুয়েল শরীফ পরিচালিত বিটিভির জন্য নির্মিতব্য নাটকটির নাম ‘আলোয় ভুবন ভরা’। যার প্রযোজনায় আছেন এস এম নোমান।

এরআগে দুর্ঘটনায় শিকার হয়ে শানু তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সামগ্রিক ভাবে চালকদের অপরিপক্কতা ও অদক্ষতাকে দায়ী করেন।

Reneta

এরজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির ছবি দিয়ে শানু লিখেন, সকালটা যখন শুরু হল দুর্ঘটনা দিয়ে। এইমাত্র বেশ বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ। আমিনবাজার এ এই ট্রাকটি আরেকটু হলে এই দুটো গাড়িকেই গুড়িয়েই দিত। আমি মাইক্রোতে ছিলাম। খুব বাজে একটা দুর্ঘটনা হতে পারত। এই ধরণের অপরিপক্ক, লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতার জন্য প্রতিনিয়ত কত দুর্ঘটনা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত বাস ও ট্রাক চালকদের ব্যপারে কঠিণ পদক্ষেপ নেয়া উচিত। না হলে এমন দুর্ঘটনায় অনেক প্রাণই ঝরে যাবে প্রতিদিন।

ছোট পর্দার পাশাপাশি গেল বছর ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন শানু। অন্যদিকে প্রতিবারে মতো এবারও অমর একুশে বইমেলায় পাওয়া যাবে তার লেখা দুটি বই। একটি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং উপন্যাস ‘একলা আকাশ’।

শুটিংয়ে যেতে পথে দুর্ঘটনার কবলে শানু:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশেনাটকবইমেলাবিটিভিলিড বিনোদনশানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে সেই আফ্রিদির অভিষেক

পরবর্তী

বিএনপিতে কোনো সংকট নেই: মির্জা ফখরুল

পরবর্তী

বিএনপিতে কোনো সংকট নেই: মির্জা ফখরুল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মবিল কারখানায় আগুন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT