চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়কে জয় করার ডাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিটি বড় টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ভেঙে পড়ে সাউথ আফ্রিকা। সেটা ঘরের মাঠ হোক বা বাইরে। আরেকটি বিশ্বকাপ সামনে রেখে সতীর্থদের সেই ইতিহাসটা মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। সঙ্গে বলেছেন, প্রোটিয়ারা নিজেরাই নিজেদের অপ্রয়োজনীয় চাপের মধ্যে রেখেছে বলে আগের বিশ্বকাপগুলোতে ভালো করতে পারেনি।

এবার আর তেমনটা হতে দিতে রাজি নন ডু প্লেসিস। তাই ভয়কে জয় করে বিশ্বকাপে বিশেষ কিছু করতে সতীর্থদের প্রতি বার্তা দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

‘আগের বিশ্বকাপগুলোতে আমরা সুপারম্যান টাইপের কিছু করতে চেয়েছি। আমরা ভেবেছি, আমাদের অনেক স্পেশাল কিছু আছে। ফলে আমরা সাধারণত যা করি, তার চেয়ে ভালো করতে পারি। কিন্তু আমরা প্রয়োজন মতো ভালো করতে পারিনি।’ ইংল্যান্ডের বিমানে ওঠার আগে সাউথ আফ্রিকান সাংবাদিকদের এভাবেই বলেছেন প্রোটিয়া অধিনায়ক।

Banglabid

এরপরই চাপের প্রসঙ্গ তোলেন ডু প্লেসিস, ‘বিশ্বকাপে অতীতে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি, কারণ আমরা নিজেদের উপর অনেক চাপ দিয়েছি। এবার আমরা কেবল আমাদের ক্রিকেটটা উপভোগ করতে চাই।’

ডু প্লেসিস বলেছেন, ব্যর্থতার ভয় পরাস্ত করার জন্য খেলোয়াড়দের কী কী করতে হবে। তিনি আশা করেন, চাপ মোকাবেলা করতে নিজের অভিজ্ঞতা সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।

‘গত এক-দুই বছর হল আমরা মানসিক প্রস্তুতির দিকে নজর দিয়েছি। একজন অধিনায়ক হিসেবে এই কথাটা অন্য অধিনায়কদের চেয়ে আমি বেশি বলেছি। আমি আসলেই বিশ্বাস করি, এক্ষেত্রে আমরা আরও উন্নতি করতে পারি। আমি বেশ কিছুদিন ধরে দলে আছি, চাপ সম্পর্কে জানি, সেটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা জানি।’

Reneta

হাশিম আমলার ফর্ম নিয়ে কয়েকমাস ধরেই বেশ দুশ্চিন্তায় সাউথ আফ্রিকা। আশঙ্কা ছিল বিশ্বকাপ দল থেকে অভিজ্ঞ এ ব্যাটসম্যানের বাদ পড়ারও। কিন্তু আমলার অভিজ্ঞতায় ভরসা রেখেছে বোর্ড। অধিনায়কও বলছেন, বিশ্বকাপে দলের জন্য ভালো কিছুই করবেন আমলা।

৩০মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাউথ আফ্রিকার খরা কাটানোর মিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT