চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিলেন ২৮ লাখ ৫০ হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
একজন ব্যক্তি টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী সহায়তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে আজ পর্যন্ত মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ এবং নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৭তম দিনে সারাদেশে এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন ভ্যাকসিন নেন।এরমধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ ও নারী ৬৮ হাজার ৯৫০ জন।

ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। এরমধ্যে পুরুষ ১৯ হাজার ৮৬৪ জন ও নারী ১০ হাজার ৪৮৭ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ৭১০ জন ও নারী ২২ হাজার ৫৩৪ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৩৫২ ও নারী দুই হাজার ৮৮১ জন।

চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২১ হাজার ৯২ জন ও নারী ১২ হাজার ৭৭৫ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১০ হাজার ৭৭১ জন ও নারী সাত হাজার ৪৪৫ জন।

রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১০ হাজার ১৫৮ জন ও নারী ছয় হাজার ৫৪৩ জন। খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১৫ হাজার ৫৩৭ ও নারী ১০ হাজার ৬৪৯ জন।

বরিশাল বিভাগে আট হাজার ৫১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার জন ও নারী তিন হাজার ৫১ জন এবং সিলেট বিভাগে সাত হাজার ৯৪১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৮৬৯ জন ও নারী তিন হাজার ৭২।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শিশুদের অনলাইনে নিরাপত্তায় অভিভাবকদের সচেতন করা যায়নি’

পরবর্তী

১০ উইকেটের জয়ে রুটদের তিনদিনের ছুটি দিলেন কোহলিরা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ উইকেটের জয়ে রুটদের তিনদিনের ছুটি দিলেন কোহলিরা

প্রযুক্তি উন্নয়ন তহবিলের জন্য অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি শিল্পে পুনঃঅর্থায়ন ঋণ দিবে ১৪ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT