চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি শিল্পে পুনঃঅর্থায়ন ঋণ দিবে ১৪ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
অর্থনীতি
A A

রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য যে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, সেই তহবিল থেকে অর্থ নেয়ার জন্য ৯টি বাণিজ্যিক ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী এসব প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে ঋণ বিতরণ করবে।

বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসই আরও বাড়াতে ‘রপ্তানি নীতি ২০১৮-২১’ এর আলোকে রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক টেকনোলোজি ডেভেলপমেন্ট বা আপগ্রেডেশন ফান্ড নামে এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

এই তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে ৯টি বাণিজ্যিক ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ‘অংশগ্রহণ চুক্তি’ স্বাক্ষর হয়েছে। এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত চুক্তিতে স্বাক্ষর করেন। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স লিঃ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি গভর্নর আহমেদ জামাল ছাড়াও আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংকরপ্তানিমুখী শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT