চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোমরা স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A

দিনাজপুরের হিলির পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ ২৫ থেকে ৩২ ট্রাক পেয়াঁজ আমদানি হবে। প্রতি ট্রাকে ২২ থেকে ২৫ টন পেয়াজ আমদানি হবে বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ নেতারা।

শনিবার ভারতীয় সিএন্ডএফ সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড এর এক চিঠিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। গতকাল ১৮ সেপ্টেম্বর ওই ফরেন ট্রেড এর অপর এক চিঠিতে শর্তসাপেক্ষে আজ থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিএন্ডএফ সূত্রে জানানো হয়েছে।

Banglabid

এদিকে ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গের পার হয়ে মহারাষ্ট্রের নাসিক থেকে এই পেঁয়াজ ভোমরা বন্দরে আসতে পথেই সময় লাগে পাঁচ ছয় দিন। তার উপর গত পাঁচ দিন যাবত ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আমদানির অপেক্ষায় আটকে রয়েছে ৫ শতাধিক ট্রাক, যা ১০/ ১১ দিনে অর্ধেকই পচে যেতে পারে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম বলেন, ১৪ সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর এই পাঁচদিনে অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখিন হয়েছে। এই পাঁচদিনে আটকে পড়া পেঁয়াজের বেশির ভাগ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের কাছে দাবি ভারতের সাথে যাতে এমন বাণিজ্যিক চুক্তি করা হয় যাতে কাঁচামাল আমদানি বন্ধের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে রপ্তানি বন্ধের আগে এ ঘোষণা জানিয়ে দেয়ার বিধান রাখা হয়। এ ছাড়া ব্যবসায়ীদের দাবি, ভারত পারে আটকে থাকা খাওয়ার উপযোগী সব পেয়াজভর্তি ট্রাক ছাড় দেবে ভারত সরকার।

শনিবার বিকেল সোয়া ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ৩টি ট্রাক প্রবেশ করে বাংলাদেশে, পরে পর্যায়ক্রমে আরও ৮টি। দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহিনুর রেজা শাহীন জানান, ভারতে গত ১৪ সেপ্টেম্বর সোমবার এলসি করা যেসব পেঁয়াজ ওপারে ট্রাকে আটকা পড়েছিল, তা বাংলাদেশে আজ শনিবার বিকেল থেকে পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত পাঠিয়েছে ১১ ট্রাক পেঁয়াজ। যা আনুমানিক ২৫০ মেট্রিক টন।

Reneta

তিনি আরও জানিয়েছেন, দিনাজপুরের হিলি স্থল বন্দরের ওপাড়ে ভারতে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পেঁয়াজের ট্রাক। পচন ধরার আশংকায় বাংলাদেশি আমদানিকারকরা উদ্বিগ হয়ে পড়ে। আনুমানিক প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আটকা পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা প্রতিনিধি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজ আমদানিভোমরা স্থলবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.২৩

পরবর্তী

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি কতটুকু?

পরবর্তী
করোনাভাইরাস

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি কতটুকু?

এমি পুরস্কার: অনুদানের টাকায় খাদ্য পাবে ক্ষুধার্ত শিশুরা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT