চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের রাজনীতিতে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ভোটের রাজনীতিতে বিএনপি ক্রমেই আরও সংকুচিত, আরও অপ্রাসঙ্গিক হচ্ছে। দলটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে করে আবোলতাবোল বলছে। 

বুধবার বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে বাংলাদেশ তাঁতীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোটের রাজনীতিতে সংকুচিত হওয়ার কারণে হিসেবে ওবায়দুল কাদের বলেন: এই দল জাতির পিতার খুনের সঙ্গে জড়িত। জাতির পিতার কন্যা মুক্তির সংগ্রামের কান্ডারী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিলো গ্রেনেড হামলা করে। এই সত্য জনগণের বিবেকের আদালতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যাতে বিএনপি অস্তিত্বের সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে করে আবোল তাবোল বলছে।

Banglabid

তিনি বলেন: খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতাকে মুছে দেয়ার চেষ্টা কম করে নি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে ততই তারাই নিজেরা মুছে গেছে, সংকুচিত হয়েছে।

রাজনীতি যেনো কারো পেশা না হয় জানিয়ে কাদের বলেন: তাঁতিলীগসহ সবার উদ্দেশ্য বলছি, তোমরা বেকার থেকে রাজনীতি করলে মানুষ বলবে নিশ্চয় চাঁদাবাজি করে। তাই কাজ করো আর জনসেবার জন্য রাজনীতি করো। রাজনীতি কোনো পেশা না, জনসেবার কমিটমেন্ট। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা রাজনীতির ব্যবসা করে তাদের প্রশ্রয় দেয়া যাবে না।

তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব ই‌ঞ্জি‌নিয়ার মো, শওকত আলীর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক, আব্দুস সোবহান গোলাপ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খ‌গেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, তাঁতী লীগের মহানগর নেতা সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোটের রাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

টেকনাফে আটক ৪ বিজিপিকে ফেরত দিয়েছে বাংলাদেশ

পরবর্তী

টেকনাফে আটক ৪ বিজিপিকে ফেরত দিয়েছে বাংলাদেশ

কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT