চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল তথ্য দেয়ায় দুঃখিত, লজ্জিত ও মর্মাহত: ডা. জাফরুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ডা. জাফরুল্লাহ চৌধুরী

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে টেলিভিশন টকশো’তে ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেশে অঙ্গ প্রতিস্থাপনের আইনের সংকীর্ণতার কারণে আমার বিকল কিডনি রােগের উত্তম চিকিৎসা সুলভে কিডনি প্রতিস্থাপন বাংলাদেশে সম্ভব নয়। বিধায় জীবন রক্ষার নিমিত্তে আমাকে প্রতি সপ্তাহে তিনদিন প্রতিবার চার ঘন্টা করে হােমাডায়ালাইসিস করাতে হয়। ডায়ালাইসিস শেষ হওয়ার পর স্বাভাবিক কারণেই শারীরিক দুর্বলতা বাড়ে এবং মানসিক স্থিতি কিছুটা কমে।

Banglabid

সময় টেলিভিশনের বিশেষ অনুরােধে শারীরিক দুর্বলতা নিয়েই আমি ৯ অক্টোবর, ২০১৮ তারিখে রাত দশটায় তাদের একটি টক শােতে অংশ নেই। আলােচনাকালে আমি দেশের বর্তমান সেনাপ্রধান সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম।’

ভুল সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, ‘জেনারেল আজিজ একজন দক্ষ আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রাম সেনানিবাসের জিওসি ছিলেন না, কমান্ডেন্টও ছিলেন না। তিনি তার কর্মজীবনের এক সময়ে চট্টগ্রাম সেনাছাউনিতে আর্টিলারি প্রশিক্ষক ছিলেন।’

জেনারেল আজিজের বিরুদ্ধে ‘কোর্ট-মার্শাল’ হয়নি বলেও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Reneta

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত। সেনাবাহিনী বা জেনারেল আজিজের সম্মানহানি করা আমার উদ্দেশ্য ছিল না এবং এরূপ কোনো অভিপ্রায়ও আমার নেই।’

বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবে গর্বিত উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বিবৃতিতে বলেন, জেনারেল আজিজের সম্মানহানি করার কোনো চিন্তা বা উদ্দেশ্য আমার ছিল না।

জেনারেল আজিজকে ‘অসাবধানতাবশত’ কষ্ট দিয়ে থাকলে সেজন্য ডা. জাফরুল্লাহ আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এর আগে শনিবার সকালে সেনাপ্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য’ বলে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযােগ পরিদপ্তর (আইএসপিআর)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. জাফরুল্লাহডা. জাফরুল্লাহ চৌধুরীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরৎ উৎসবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশা

পরবর্তী

রেকর্ডের দিনেও সালাহ’র জন্য কাঁদছে মিশর

পরবর্তী

রেকর্ডের দিনেও সালাহ’র জন্য কাঁদছে মিশর

দুর্গা পূজার গান লিখলেন মমতা ব্যানার্জি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT