চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা জটিলতায় বাংলাদেশে ভাবমূর্তি সংকটে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

ভিসা জটিলতায় বাংলাদেশে ভারতের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে বলে দেশটির প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু’র বিজনেসলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সাংবাদিক প্রতীম রাজন বোসের লেখা ওই প্রতিবেদনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন তার মেয়েকে ভারতের
বেঙ্গালুরু পাঠাতে চাইলে এজন্য তাকে ভিন্ন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ
থেকে ইলেকট্রনিক টোকেন (ই-টোকেন) সংগ্রহ করতে হয় উল্লেখ করে বলা হয়েছে, এ পদ্ধতি ভিসা পদ্ধতির
বড় সমস্যা হিসেবে প্রতীয়মান হচ্ছে।

তিনি লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন বিলবোর্ডে দেখা যায়, ‘ভারতের ভিসা ই-টোকেন করা হয়’। এটি বহু স্থানের বিলবোর্ডেই অতি সাধারণ দৃশ্য। যেকোনো মানুষকে জিজ্ঞেস করা হলেই তারা বলবে, ভারতীয় ভিসার এই আবেদন ব্যবস্থাটি জালিয়াতিতে পূর্ণ। যদিও এই আবেদনের ব্যবস্থাপনা করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

Banglabid

আবেদনের অফিসিয়াল প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে অনলাইনে ভারতের ভিসা ফরম পূরণ করুন। এরপর স্বয়ংক্রিয়ভাবে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) তৈরি হবে, যার মাধ্যমে ভারতীয় হাইকমিশনের ভিসা ইস্যুকারী কর্তৃপক্ষের সাক্ষাতের সময় পেতে দিনে সর্বোচ্চ তিনবার চেষ্টা করতে পারবেন। কিন্তু বাস্তবতা হলো, সাড়ে তিন হাজার টাকা দিয়ে বাণিজ্যিক এজেন্টদের মাধ্যমে না যাওয়া পর্যন্ত সাক্ষাতের সেই তারিখ পাওয়া যায় না। ফিসার ফি নির্ভর করে, ভিসা কতটা জরুরি তার ওপর।

এ বিষয়ে ঢাকাভিত্তিক একটি তথ্যপ্রযুক্তি (আইটি) কোম্পানির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী বলেন,  ‘তিন বছর আগে এই শহরে (ঢাকা) ই-টোকেন এজেন্সিগুলো ডানা মেলতে থাকে। ছয় মাস আগেও সাক্ষাতের তারিখ নিজে থেকে পাওয়া সম্ভব ছিল। কিন্তু এখন এর সবই চলে গেছে এই ই-টোকেন সরবরাহকারীদের হাতে।’

ঢাকায় অবস্থানরত ভারতের কর্মকর্তারা এ সমস্যার জন্য কম্পিউটারে ত্রুটি থাকার বিষয়টিকে দায়ী করেছেন। তাদের ভাষ্য, পদ্ধতিগত ত্রুটির বিষয়টি আইটি বিশেষজ্ঞদের নজরে আনা হয়েছে।

Reneta

বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সূত্রে জানা যায়, দৈনিক ভিসার চাহিদা ৭ হাজার। এর বিপরীতে ভিসা প্রক্রিয়াজাত করা সম্ভব সর্বোচ্চ সাড়ে ৩ হাজার। এ সমস্যা সমাধানে কমপক্ষে ৩০ জন ভিসা কর্মকর্তা দরকার। সমস্যা সমাধানে সম্প্রতি ভারতের হাইকমিশন ট্যুরিস্ট ভিসাপ্রার্থী বাদে বাকি সবাইকে হাইকমিশনে গিয়ে সাক্ষাতের তারিখ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এ উদ্যোগও সমস্যা সমাধানে যথেষ্ট নয়।

ভারতীয় ভিসার এই জটিলতার কারণে অনেকে এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ভাবছেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন,  ‘মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও ভারতের ভিসা পাওয়া কঠিন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতভারতীয় ভিসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

পরবর্তী

গ্যাস বেলুনে টাঙ্গাইলে পশ্চিমবঙ্গের নির্বাচনী পোস্টার!

পরবর্তী

গ্যাস বেলুনে টাঙ্গাইলে পশ্চিমবঙ্গের নির্বাচনী পোস্টার!

নাটোরে রসুনের সাথে তরমুজের আবাদ

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT