চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস-বেনজেমায় উড়ল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

শাখতারের মাঠে খেলতে গিয়ে দলটিকে গোলবন্যায় ভাসিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছে। গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। গোল এসেছে রদ্রিগোর থেকে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে গ্রুপপর্বের ম্যাচে শাখতারকে ০-৫ গোলে উড়িয়ে এসেছে রিয়াল। এখনও গ্রুপ ডি-র শীর্ষের দেখা পায়নি তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।

রিয়ালের সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে গ্রুপ শীর্ষে এফসি শেরিফ। যারা একই রাতে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মিলানের মাঠে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার। তলানিতে এক পয়েন্টের শাখতার।

Banglabid

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল। স্বাগতিকদের ক্রিভস্তভ যখন নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ওই গোলেই আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে খোলস ছাড়তে শুরু করে রিয়াল। ম্যাচের ৫১ মিনিটে ফেরায় সমতা। লুকা মদ্রিচের বাড়ানো বলে জাল খুঁজে নেন ভিনিসিয়াস। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ৬৫ মিনিটে রদ্রিগো গোল করলে জয় অনেকটাই সহজ হয়ে যায় রিয়ালের। এই গোলে আবার বল বাড়িয়েছিলেন জোড়া গোলের নায়ক ভিনিসিয়াস।

Reneta

যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্কো আসেনসিওর বানিয়ে দেয়া বলে বেনজেমা গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১বেনজেমাভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টসশাখতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

পরবর্তী

শুষ্ক মৌসুমে তিস্তা নদীর অববাহিকায় হঠাৎ ভয়াবহ বন্যা

পরবর্তী

শুষ্ক মৌসুমে তিস্তা নদীর অববাহিকায় হঠাৎ ভয়াবহ বন্যা

মৌমিতার গানে শান্তির বাণী

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT