চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া নিয়ে নৈরাজ্য: জনগণকে রক্ষা করবে কে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:২৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
ঢাকায় বাস ও ব্যক্তিগত যানবাহনের ভিড়, যাত্রীরা রাস্তার মাঝে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিনদিন অঘোষিত ধর্মঘট ডেকে বাস মালিকরা নিজেদের চাহিদা মতো ভাড়া বাড়িয়ে নিয়েছেন। সেই বাড়তি ভাড়া কার্যকরের প্রথম দিনেই সারাদেশে ভাড়া নিয়ে নৈরাজ্যের চিত্র উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রায় ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দিলেও পরিবহন মালিকরা তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এমনকি সেই বাড়তি ভাড়া কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশও ছাড়িয়ে গেছে!

ভাড়া নিয়ে নৈরাজ্যের এমন চিত্র শুধু ডিজেল চালিত গণপরিবহনে নয়, লেগুনাসহ (হিউম্যান হলার) যেসব গণপরিবহন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (সিএনজিতে) চলে; তারাও বাড়তি ভাড়া আদায় করছে। অথচ বিআরটিএ বারবার বলছে, সিএনজি, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে নতুন ভাড়া প্রযোজ্য হবে না।

বিআরটিএ শুধু মুখে বলেই নিজের কাজ শেষ করেছে। তাদের নির্দেশ বাস মালিকরা মানলেন, কি মানলেন না- সেই তদারকিতে তারা নেই। এমনকি কোন গাড়ি ডিজেলে চেলে, কোন গাড়ি সিএনজিতে চলে- তাও আলাদাভাবে চিহ্নিত করে দেয়নি তারা। আর সেই সুযোগটাই নিচ্ছে পরিবহন মালিকরা। যাত্রীরা প্রতিবাদ করলে বলা হচ্ছে, ‘তাদের গাড়ি তেলে চলে’। দিনের পর দিন সিএনজিতে চলা গাড়ি তেলের হয়ে গেল! কি তুঘলকি কাণ্ড!

Banglabid

এমন নৈরাজ্যকর পরিস্থিতি থেকে যাত্রীদের স্বার্থ রক্ষায় বিআরটিএ বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে দেখা যায়নি। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বাড়তি ভাড়া আদায় চলছেই।

আমাদের প্রশ্ন, যাত্রীদের কাছ থেকে গায়ের জোরে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তার প্রতিকারের দায়িত্ব কার? সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কেউ কি নেই? এমনিতেই করোনাসহ নানা কারণে মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে আবার তেলের দাম বাড়ানোয় নিত্যপণ্যের দাম আরও বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় ভাড়া নৈরাজ্যে মানুষকে আরও অস্বস্তিতে ফেলেছে।

এমন পরিস্থিতিতে আমরা মনে করি, যারা অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িত এবং সিএনজি চালিত হয়েও বেশি ভাড়া আদায় করছে- বিআরটিএ কে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণকে ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনপরিবহন মালিকবাসবাস ভাড়াবাস ভাড়া বৃদ্ধিমিনিবাসযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম পর্যায়ে ১৪টি আইপি টিভি নিবন্ধন পেলো

পরবর্তী

২৮ জেলায় আক্রান্ত নেই, নতুন মৃত্যু ৬

পরবর্তী

২৮ জেলায় আক্রান্ত নেই, নতুন মৃত্যু ৬

বাংলাদেশ ক্রিকেটার ইয়াসিরের পুরস্কার গ্রহণের ছবি, তিনি জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কথায় স্বান্তনা পান ইয়াসির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT