চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া নিয়ে অস্বস্তির মধ্যে সুখবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশের ট্রেন চলাচল, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ডিজেলের দাম বৃদ্ধির পর সড়ক ও নৌপথে ভাড়া নিয়ে নৈরাজ্য কম হয়নি। এর জেরে ইতোমধ্যে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। তবে এরমধ্যে সুখবর হলো- রেলপথে এখনও ভাড়া বাড়ানো হয়নি। নিকট ভবিষ্যতে ভাড়া বাড়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়,‌ ‘রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এখন পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। এমন যদি হত তেলের দাম বাড়ার কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি, তাহলে হয়ত ভাড়া বাড়ানোর বিষয়টা চিন্তা করতাম। ডিজেলের দাম সরকার লিটারে ১৫ টাকা করে বাড়িয়েছে। ফলে রেল পরিচালনায় সরকারের ভর্তুকি বাড়বে।

তিনি বলেন, জনগণ বা সরকারের ভর্তুকির মাধ্যমেই ট্রেন চলছে। রেলওয়েকে অনেক ভর্তুকি দিতে হয়। ১০ টাকার জায়গায় হয়ত এখন ১২ টাকা ভর্তুকি দেওয়া লাগবে। যে কারণে আমাদের দিক থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেইনি।’

Banglabid

রেলপথ মন্ত্রণালয়ের এমন ঘোষণায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এই স্বস্তি ম্রিয়মান হওয়ার খবরও এসেছে। চট্টগ্রামে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে। এমন অভিযোগে এক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজেলের দামের পর বাসে ভাড়া যে হারে বাড়ানো হয়েছে, তার চেয়ে বাড়তি নেয়ায় কথা কাটাকাটির জেরে পরিবহনকর্মী এ ঘটনা ঘটিয়েছে। ঢাকায়ও সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

তবে ব্যবস্থা যে একেবারেই নেই তা নয়। ঢাকায় একাধিক ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেল-জরিমানাও করা হচ্ছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে। অরাজকতার তুলনায় ব্যবস্থা গ্রহণের মাত্রা অপ্রতুল। আর সিটিং সার্ভিসের নামে গাদাগাদি করে লোক নিয়েও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এজন্য যাত্রীরা প্রতিবাদ করলে তাদেরকে গাড়ি থেকে ফেলে দেয়ার মতো ধৃষ্টতার ঘটনাও ঘটছে।

এমন নৈরাজ্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রেলপথ মন্ত্রণালয় থেকে শিক্ষা নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজেলভাড়াভাড়া বৃদ্ধিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবচেয়ে বড় জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

পরবর্তী

আইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেফতার

পরবর্তী
নারী গ্রেফতার, আইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেফতার

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৫৯, মৃত্যু ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT