চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষণ দেয়ার আগে বাবাকে ডেকে নিয়েছিলেন মা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চের ভাষণের কথা হলে প্রথমে মায়ের কথা মনে পড়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ৭ মার্চে ভাষণ দেয়ার আগে মা বাবাকে শোওয়ার ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি ১৫ মিনিট রেস্ট নাও। তখন অনেকের কাছ থেকে অনেক রকম পরামর্শ আসছিলো। মা যখন তাকে ঘরে নিয়ে যান, তখন তার পাশে আমি ছিলাম। তিনি বলেছিলেন, এই দেশের জনগণের জন্য তুমি সারাজীবন সংগ্রাম করেছো, আন্দোলন করেছো। অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি ভাষণে সেই কথাই বলবে, যেটা তোমার মনে আসবে। তুমি ভালো জানো কী বলতে হবে। এই দেশের মানুষের ভাগ্য তোমার হাতে।

ইউনেস্কো ঘোষিত বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের অংশ হিসেবে সাত মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী এ  কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মা রাজনীতি করেননি, কিন্তু তার রাজনৈতিক চেতনা ছিলো প্রবল। তিনি এসবই শিখেছেন আমার বাবার কাছে। তিনি রাজনীতি বিষয়ে যখন যে পরামর্শ দিয়েছেন, সেটার থেকে ভালো পরামর্শ আর হয়নি।

প্রধানমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের জান্তারা চায়নি বাংলাদেশের দায়ভার বাঙালির হাতে যাক। তারা বাঙালির মাতৃভাষার অধিকার, মা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিলো। ৪৮ সাল থেকে বঙ্গবন্ধু ছাত্রসমাজকে বার বার সংগঠিত করে এসেছেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলো। লাখো মানুষ তখন এখানে এসেছিলো। নৌকা নিয়ে, বাঁশের লাঠি নিয়ে। বাঙালি এসেছিলো জাতির পিতার কাছে দিকনির্দেশনা নিতে। মায়ের কথা মনে পড়ে, যিনি ছায়ার মতো বাবাকে সমর্থন করছেন সবসময়। আর তার অবর্তমানে তার আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন।

Banglabid

দেশ বিদেশের বিভিন্ন ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর আগে স্বীকৃতি পাওয়া ভাষণগুলোর সবই ছিলো লিখিত। এই ভাষণ লিখিত ছিলো না, ভাষণের সময় হাতে লেখা কোনো নোট নাই, কিচ্ছু নাই। কিভাবে কি করতে হবে তার প্রতিটি কথা তিনি এই ভাষণের মধ্যে দিয়ে বলে দিয়েছিলেন। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেটা মানুষ অক্ষরে অক্ষরে মেনে চলেছিলো। ৭ মার্চের ভাষণ একসময় নিষিদ্ধ ছিলো। সেটা আবার ফিরিয়ে নিতে কত মুজিবসেনাকে প্রাণ দিতে হয়েছে। সবাই যতই বঙ্গবন্ধুর নাম মুছতে চেয়েছে ততই ব্যর্থ হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, যারা সারা জীবন বাঙালিকে বঞ্চিত করতে চেয়েছিলো তারা পরাজিত শক্তি। আর আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। জাতির পিতা এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনেতিক মুক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমাদের সংস্কৃতি আমাদের যা কিছু আছে তা আমরা  রক্ষা করে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ই মার্চের ভাষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ে কোলে বিয়ে সারলেন সেরেনা

পরবর্তী

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

পরবর্তী
হাবিপ্রবি

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি’র জনাথন হেড রোহিঙ্গা নিয়ে আশংকা জানিয়েছিলেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT