চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার দিনে সন্ধ্যায় টিএসসিতে ‘নবাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে। এবছরও ১২ হতে ১৭ ফেব্রুয়ারি (৩০ মাঘ হতে ৫ ফাল্গুন) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিক আয়োজনের ১৭তম আসর উদযাপন করছে। আর এখানেই ভালোবাসার দিন সন্ধ্যায় দেখানো হবে গেল বছরের আলোচিত ও ব্যবসাসফর চলচ্চিত্র ‘নবাব’।

গেল বছরের তুমুল ব্যবসাসফল ছবি নবাব। শাকিব খান ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি কলকাতা থেকে এসকে মুভিজ ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করে। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ এর এবারের উৎসবে ভালোবাসা দিবসে(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র সুপারহিট নবাব।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’-উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে।

Banglabid

এবারের উৎসবটি শুরু হয় মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর প্রদর্শনী দিয়ে এবং শেষ হবে তৌকীর আহমেদের প্রশংসীত চলচ্চিত্র ‘হালদা’ প্রদর্শনের মাধ্যমে। প্রতিটি শো’-এর টিকেট পাওয়া যাবে উৎসব প্রাঙ্গণ টিএসসির টিকেট কেন্দ্রে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রটিএসসিনবাবশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় যাত্রা শুরু করলো উবারহায়ার

পরবর্তী

তিন ঘণ্টা আগেই অনশন ভাঙল বিএনপি

পরবর্তী
বিএনপি-খালেদা জিয়া

তিন ঘণ্টা আগেই অনশন ভাঙল বিএনপি

‘আমরা খুব ভালভাবেই ঘুরে দাঁড়াব’

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT