চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা খুব ভালভাবেই ঘুরে দাঁড়াব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আঙুলের চোটে নিয়মিত অধিনায়ক সাকিবের খেলা হচ্ছে না। টেস্টের মত টি-টুয়েন্টিতেও নেতৃত্বের আর্মব্যান্ডটা মাহমুদউল্লাহর ওপর। নতুন দায়িত্ব, বাড়তি চ্যালেঞ্জ। সঙ্গে টেস্ট ও ওয়ানডেতে বিপর্যয়ের টাটকা স্মৃতি সঙ্গী হবে। তবে অতকিছু ভাবতে চান না টাইগার নেতা। জানালেন, ঘুরে দাঁড়াবে নিজেদের মাটিতে সবসময়ই এগিয়ে থাকা বাংলাদেশ।

বৃহস্পতিবার হোম অব ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার মাহমুদউল্লাহ কথা বললেন হঠাৎ পাওয়া অধিনায়কত্ব, দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ও একঝাঁক নবীন তারকার অন্তর্ভুক্তি নিয়ে।

হঠাৎ করে টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে অবশ্য বেশিকিছু ভাবছেন না মাহমুদউল্লাহ। অল্প কথায় বুঝিয়ে দিলেন চ্যালেঞ্জের জন্য সদা প্রস্তুত তিনি, ‘দায়িত্বটা ভাল করে পালনের চেষ্টা করবো। শতভাগ দেয়ার চেষ্টা করবো।’

Banglabid

নেতৃত্ব নিয়ে বেশিকিছু না বললেও দল নিয়ে বিস্তর বলতে-ভাবতে হচ্ছে মাহমুদউল্লাহকে। তাতে একটু শঙ্কার কথাও থাকল। সাকিব নেই, তামিম এবং মুশফিককে নিয়েও যে থাকতে হচ্ছে অপেক্ষায়। হালকা চোটে থাকা দুই নির্ভরযোগ্য সদস্যকে পাওয়ার জন্য দল সাজানোর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার করতে হচ্ছে বাংলাদেশকে। তামিমের পিঠের পেশিতে, মুশফিকের কব্জিতে চোটের সমস্যায়।

মূর্তিকারিগর

মাহমুদউল্লাহ অবশ্য যাকে পাওয়া যাবে তাকে নিয়েই লড়াই এগিয়ে নিতে প্রত্যয়ী। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আধাডজন নতুন সদস্যকে। যাদের আন্তর্জাতিক ম্যাচেই নামার অভিজ্ঞতা নেই। তবে তাদের সামর্থ্যে পুরোপুরি আস্থা আছে টাইগার অধিনায়কের।

Reneta

‘সবাই ওয়েল ডিজার্ভিং। বিপিএলে বড় ক্রিকেটারের মতো পারফর্ম করেছে। প্রত্যাশা থাকবে তারা যেন সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে।’

ঘরের মাঠে খেললে সবসময়ই বাড়তি একটা প্রত্যাশার চাপ ছায়া হয় বাংলাদেশ দলের। মাহমুদউল্লাহ রিয়াদ সেটিকেই শক্তি মনে করছেন। ওয়ানডে ও টেস্টে ওরকম হারের পরও তাই নিজেদেরই ফেভারিট বলছেন অধিনায়ক। কারণ, খেলাটা নিজেদের মাটিতে বলেই।

‘আমি সবসময় বিশ্বাস করি যেকোনো ফরম্যাটেই নিজেদের মাটিতে আমরা এগিয়ে। টেস্ট ও ওয়ানডেতে হয়নি। আশা করি টি-টুয়েন্টিতে আমরা ঘুরে দাঁড়াব। এবং খুব ভালভাবেই ঘুরে দাঁড়াব।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন ঘণ্টা আগেই অনশন ভাঙল বিএনপি

পরবর্তী

খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক রয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক রয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাকারিয়া স্বপন-বিএসএমএমইউ

ডা. জাকারিয়া স্বপন মারা গেছেন

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT