চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বৃষ্টির কারণে এখনো পাহাড় ধসের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় রোববার পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে পাহাড়ি এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রামে দিন ও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টির প্রভাবে সৃষ্ট পাহাড় ধসে রোববার সকালেও খাগড়াছড়িতে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় দুইদিনের অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ধসে পাঁচ সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

লঘুচাপের প্রভাবে রোববার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। গত সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে শুরু হয় পাহাড় ধস। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি জেলা।

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলম্বিয়ায় নারীদের টয়লেটে বোমা বিস্ফোরণে নিহত ৩

পরবর্তী

রাঙামাটিতে মির্জা ফখরুলের উপর হামলার অভিযোগ

পরবর্তী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাঙামাটিতে মির্জা ফখরুলের উপর হামলার অভিযোগ

মৌলভীবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT