চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
চট্টগ্রাম, পরিবেশ, সিলেট
A A

সাগরে লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। দেশের ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সাগরে স্থল নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী বায়ুর সাথে মিলে গেছে। এর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভুমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক বার্তায় জানিয়েছে আবহাওয়া অফিস।

Banglabid

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও চৌহালিতে নদী রক্ষা বাঁধে ধস শুরু হছেছে। এরই মধ্যে বাঁধের ৪০ মিটার এলাকা ধসে গেছে। তবে বসতবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও বন্যাকবলিতদের দুর্ভোগ কমেনি। বাড়িঘর বসবাসের উপযোগী না থাকায় এখনও বাঁধের ওপরই থাকতে হচ্ছে।

গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। সব নদীর পানি এখন বিপদসীমার নিচে। তবে আবারো বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত বাসভাসীরা। জামালপুরে যমুনা নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি আবারো বাড়ছে। এখনো পানিবন্দি লাখো মানুষ। বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ মোকাবেলায় ৭৫টি মেডিকেল টিম কাজ করছে।

বৈরি আবহাওয়ায় এরই মধ্যে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসবন্যা পরিস্থিতির অবনতিভারি বৃষ্টিসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্যামলীর হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণীর মৃত্যু

পরবর্তী

টাঙ্গাইলে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

পরবর্তী

টাঙ্গাইলে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

গুগলেও ফেসবুকের মতো নিউজফিড

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT