চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:০৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের গোপালপুরে আলোচিত সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

বৃহস্পতিবার গোপালপুর বড় কালিমন্দির থেকে একটি মিছিল শুরু হয়ে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে মানববন্ধনের আয়োজন করে। এ সময় গোপালপুর-মধুপুর-ধনবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা দোষীদের শাস্তি দাবি করে বক্তব্য প্রদান করেন।

জানা যায়, গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া পালপাড়া গ্রামের মহাদেবের স্ত্রীকে স্থানীয় বখাটেরা দীর্ঘদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় বখাটে আয়নাল নিহত গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে আয়নাল পালিয়ে যায়। পরে গৃহবধূ ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন ওই ইউপি সদস্য।

Banglabid

এদিকে ধর্ষণে ব্যর্থ হয়ে আয়নাল হক আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ৩ জুলাই ধর্ষিতার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আয়নাল হক তার সহযোগীদের নিয়ে নলিতার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করার পর হত্যা করে পালিয়ে যায়।

অন্যদিকে হত্যার ঘটনার পর ধর্ষণের পর হত্যার শিকার নারীর স্বামী বাদী হয়ে গোপালপুর থানায় আয়নাল হক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের ছেলে সজিবসহ ৬জনকে আসামি করে অজ্ঞাত আরও ৩জনের নামে একটি মামলা দায়ের করেন।

হত্যার ঘটনায় পুলিশ মূল আসামি আয়নাল হকের বউসহ তিনজন নারী আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে।
এদিকে হত্যা মামলা তুলে নিতে ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে আসামিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশ হত্যা মামলার ঘটনা ভিন্নদিকে প্রভাবিত করছে। আসামিদের ধরা হচ্ছেনা। নলিতা হত্যার কঠোর শাস্তি দাবী করেন তারা।

Reneta

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব কুমার দত্ত পল্টুন, গোপালপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, শহর আওয়ামী লীগে’র সভাপতি এস এম রফিকুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কা

পরবর্তী

গুগলেও ফেসবুকের মতো নিউজফিড

পরবর্তী

গুগলেও ফেসবুকের মতো নিউজফিড

অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট ও সিয়েনা মিলার

এক বছরে দুই বিচ্ছেদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT