চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরের দল দেখে ভন বললেন ‘পাগলামি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। ১৬ সদস্যের এই দল দেখে নিজের ক্ষোভ আটকে রাখতে পারেননি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। টুইটারে লিখেছেন, ভারতের বিপক্ষে এই দল নিয়ে খেলতে যাওয়া হবে স্রেফ পাগলামি!

চলতি শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ধুঁকছেন ইংলিশদের দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডম শিবলি। তবে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দলে আছেন দুজনই।

শ্রীলঙ্কার স্পিন-নির্ভর উইকেটে ফর্মে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে তিনে নেমে রানও পাচ্ছেন তিনি। অথচ প্রথম দুই টেস্টের ১৬ সদস্যের দলে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের!

Banglabid

টপ অর্ডারের তিন ক্রিকেটারের উপমহাদেশীয় যেকোনো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে উল্লেখ করে বাকিদের দলভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভন। তবে এই তিনজনের নাম উল্লেখ করেননি তিনি।

‘বিশ্বের সেরা দল ভারতের বিপক্ষে পুরো দলের মধ্যে কেবল তিনজন যেকোনো উপমহাদেশীয় পরিবেশে মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারে। দুনিয়া পাগল হয়ে গেছে…’

ভারতের বিপক্ষে চার টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রথম দুই টেস্ট হবে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে। পরের দুই টেস্ট হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে।

Reneta

প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম শিবলি, বেন স্টোকস, ওলি স্টোনস ও ক্রিস ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইকেল ভনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইন প্রফেশনাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ইরকমারী

পরবর্তী

‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’ প্রতিপাদ্যে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র বর্ষপূর্তি

পরবর্তী

‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’ প্রতিপাদ্যে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র বর্ষপূর্তি

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর হত্যা: গ্রেপ্তার আরও ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT