চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’ প্রতিপাদ্যে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র বর্ষপূর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বর্ষপূর্তি উৎসব করেছে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’। অনুষ্ঠানে বন্ধু আশ্রম ও হাসপাতাল করাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেছে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ।

শনিবার প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর উপকণ্ঠে প্রিয়াংকা শুটিং কমপ্লেক্সে সারা দিনের উৎসবে এ অঙ্গীকার করেন সংগঠনের সদস্যরা।

উৎসবের উদ্বোধন পর্বে বক্তৃতা করেন উৎসব চেয়ারম্যান ইলিয়াস আলী মোল্লা এমপি, আহ্বায়ক ও গ্রুপের স্বপ্নদ্রষ্টা আশরাফুল হক, সদস্য সচিব নজরুল কবীর এবং অন্যরা। সঞ্চালনা করেন মো. শহীদুল্লাহ সিদ্দিকী।

তারা জানান, ১৯৮৬ সালে সারা দেশ থেকে এসএসসি পাস করা ৯ হাজারের বেশি বন্ধু এই প্ল্যাটফর্মে যুক্ত। সংগঠনের ৫০ জনের বেশি চিকিৎসককে নিয়ে একটি হাসপাতাল তৈরি করা হবে। হাসপাতাল সব মানুষের চিকিৎসার জন্য উন্মুক্ত রাখা হবে। আশরাফুল হক বলেন, বয়স্ক ও নিঃসঙ্গ মানুষের জন্য বন্ধু আশ্রম তৈরিসহ বিভিন্ন উদ্যোগ রাজধানীসহ সারা দেশে বাস্তবায়ন করা হবে।

পরবর্তীতে রাজধানীর বাইরেও হাসপাতাল এবং বন্ধু আশ্রম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকায় একটি ডরমেটরিও করার পরিকল্পনা রয়েছে সংগঠনের। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বন্ধুরা মিলে নিজেদের অর্থ দিয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করবেন।

সংগঠনের প্রথম বর্ষপূর্তি উৎসবে বন্ধুদের সঙ্গে আনন্দে মাতেন দেশের উচ্চ পর্যায়ে থাকা বিশিষ্টজন এবং শিল্প-সাহিত্য ও ক্রীড়া অঙ্গনের তারকারাও।

Reneta

পরিচিতি ও পুনর্মিলনী, উদ্বোধন পর্ব, মানবিকতায় ৮৬ ও ডক্টর্স হেল্পলাইনসহ বিভিন্ন স্টল, এডমিন প্যানেলের সংবর্ধনা, যুগলবন্দি সংবর্ধনা, ’৮৬ ফাউন্ডেশন ও বন্ধু সংসদ বিষয়ে সাংগঠনিক অধিবেশন, ঢাকা ঘোষণা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

তিন যুগ আগে সারা বাংলাদেশ থেকে এসএসসি পাস করা বন্ধুরা এরই মধ্যে নানা কর্মকাণ্ড করছেন। সামাজসেবা, চিকিৎসা সেবা, সাংস্কৃতিক কর্মসূচি, দিসব উদযাপনসহ কাজগুলোর মধ্য দিয়ে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ মানুষের মন জয় করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি ব্যাচ ১৯৮৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT