চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচের আগে পাঁচ দিনের ছুটি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩০ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটন থেকে: আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে আগামী ২ জুলাই টাইগারদের পরের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ম্যাচটির আগে লম্বা বিরতি থাকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাঁচ দিনের ছুটি দিয়েছে বিসিবি।

এই সুযোগে বিশ্বকাপের অন্যতম তারকা সাকিব আল হাসান তার বাবা-মা, স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে যাবেন ফ্রান্সের প্যারিসে। ক্রিকেটারদের কয়েকজন সময়টাতে কাটাবেন লন্ডনে। মঙ্গলবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ক্রিকেটাররা ধরবেন বার্মিংহামের বাস। সেখানে পৌঁছে কয়েকজন ছুটবেন লন্ডনের পথে।

কাগজে-কলমে ছুটি হলেও ঐচ্ছিক অনুশীলনে সবসময়ই সরব থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। বার্মিংহামেও ব্যতিক্রম হবে না তা নিশ্চিত করেই বলা যায়। কেননা পরের প্রতিপক্ষ যখন বিশ্ব আসরে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ভারত।

Banglabid

ভারতের সঙ্গে বড় মঞ্চে বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশের। তবে ২০০৭ সালের বিশ্বকাপের পর লড়াই জমালেও ভারত-বধ করতে পারেনি মাশরাফী বিন মোর্ত্তজার দল। সেই আক্ষেপ এজবাস্টনে মেটাতে মরিয়া টিম টাইগার্স।

আফগানদের সহজে হারানোর ম্যাচের নায়ক সাকিব সামনের মিশন নিয়ে বললেন, ভারতের সঙ্গে পরের ম্যাচ অনেক কঠিন। অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতা দিয়েই সব হয় না। আমাদের ভারতকে হারাতে সেরাটা ঢেলে দিতে হবে। তাদের হারানো সহজ না। বিশ্বমানের সব বোলার, ব্যাটসম্যান আছে ওদের। আমাদেরকে সেরা খেলাটা খেলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা

পরবর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচার মামলার ৩ আসামি নিহত

পরবর্তী
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মাদক ব্যবসায়ী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচার মামলার ৩ আসামি নিহত

ইংল্যান্ডের প্রতিশোধ নাকি অজি-আধিপত্য

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT