চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচার মামলার ৩ আসামি নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৩ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মাদক ব্যবসায়ী

কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ পাচারকারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

সোমবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলো: টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলাপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।

আহত পুলিশ সদস্যরা হলো, এএসআই মোহাম্মদ সায়েফ, কনস্টেবল মং বাবু ও মোহাম্মদ শুক্কুর।

পুলিশ জানিয়েছে, অন্তত মাস দেড়েক আগে টেকনাফের সাগরপথে ১৫ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের সময় পুলিশ উদ্ধার করে। এতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্বীকারোক্তিতে পাচারকাজে জড়িত অভিযোগে কুরবান আলী, আব্দুল কাদের ও আব্দুর রহমানকে আসামি করা হয়। এরপর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

Reneta

ওসি প্রদীপ জানান, সোমবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় মানবপাচার মামলার ৩ জন আসামি অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে মানবপাচারকারী চক্রের সংঘবদ্ধ সদস্যরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

ওসি বলেন, ‘এক পর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে মানবপাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে পুলিশের ৩ সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ৩টি বন্দুক, ১৫টি গুলি ও ২০টি গুলির খালি খোসা।’

‘পরে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে গুলিবিদ্ধদের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।’

প্রদীপ বলেন, ‘মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

‘নিহত ৩ জনই সাগরপথে ১৫ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের চেষ্টা মামলার আসামি। অন্তত মাস দেড়েক আগে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্বীকারোক্তিতে ঘটনায় জড়িত অভিযোগে এই ৩ জনকে মামলায় আসামি করা হয়েছিল,’ বলেন টেকনাফের ওসি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকক্সবাজার বন্দুকযুদ্ধটেকনাফে বন্দুকযুদ্ধবন্দুকযুদ্ধরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT