চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বাংলাদেশের বন্ধু নয়, শেখ হাসিনার বন্ধু: গয়েশ্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
রাজনীতি
A A

প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের বন্ধু নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বন্ধু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধু নয়। তারা শেখ হাসিনার বন্ধু, আওয়ামী লীগের বন্ধুG এটা যদি দেশের মানুষ ভাবতে শুরু করে, সেই ভাবনা থেকে যদি মানুষ ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই দায়টা কার?

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

Banglabid

গয়েশ্বর নির্বাচন প্রসঙ্গে বলেন, ক্ষমতাসীনরা নিজেদের অপকর্ম ঢাকতে ভোট ভোট খেলা শুরু করেছে। এখন ভোট ভোট খেলা চলছে। ভোট ভোট খেলে তাদের অপকর্মগুলো আড়াল করতে চায়।

আজকে নির্বাচনের একটা বাতাস তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, একটা পত্রিকায় দেখলাম, বিএনপির ৩০০ আসনের প্রার্থীর নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে। তারেক রহমানের টেবিলে ৩০০ নাম কেন? কমপক্ষে ৯০০ নাম আছে। আবার ওই প্রতিবেদনে ৫ থেকে ৬ জনের মৃত মানুষের নামও রয়েছে।

গয়েশ্বর বলেন, যেদিন নিউজটি হয়, ওই দিন বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। উনার কাছে আমি জানতে চাইলাম। আপনি কি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেললেন? উনি শুনে, হাসলেন। বললেন, আমি শুনেছি, ৩০০ আসনে। শোনার পড়ে আমি আলমারি ও টেবিল তন্নতন্ন করে খুঁজলাম। কিন্তু কোন নামের তালিকা খুঁজে পেলাম না !

Reneta

‘উনারা কোথা থেকে পেলেন? উনারা যদি আমাকে একটু দিতেন তাহলে উপকৃত হতে পারতাম। সাংবাদিক বন্ধুদের সঙ্গে আপনি যদি কথা বলেন তাহলে আমার এই আহ্বানটি জানাবেন।’

কোটা প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী ও মুক্তিযুদ্ধের নামে কোটা পদ্ধতি অপব্যবহার হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে, সচিবও ভুয়া মুক্তিযুদ্ধের সনদপত্র নিয়ে তার চাকরির মেয়াদ অতিক্রম করছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাসার মধ্য না থেকে স্বৈরাচারী সরকারকে হটাতে মাঠে-ঘাটে নামতে হবে। কারণ আন্দোলনের বিকল্প নাই। জনগণ সুযোগ পেলে জবাব দিতে প্রস্তুত রয়েছে। এই সুযোগটা সৃষ্টি করতে হবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে। তখন জনগণ যথাযথভাবে সরকারকে উত্তর দিতে সক্ষম হবে।

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও অবিলম্বে মুক্তির দাবি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সোহেল রানা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গয়েশ্বরভারতলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরের ছেলে অঁরিই ফ্রান্সের আসল ‘শত্রু’

পরবর্তী

ম্যাক্সকে জরিমানা, চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতাল বন্ধ

পরবর্তী

ম্যাক্সকে জরিমানা, চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতাল বন্ধ

পুলিশ আসায় ভেঙে গেল মিঠুন পুত্রের বিয়ে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT