চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হ্রদের পানির রং হঠাৎ গোলাপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটি হ্রদের পানি আকস্মিকভাবে গোলাপি রং ধারণ করেছে। হ্রদটির এ আকস্মিক রঙ পরিবর্তন কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞদের মনে।

দেশটির নাগপুরভিত্তিক ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের একটি দল আগামী সপ্তাহে লেকটি পরিদর্শনে যাবেন এবং পানি সংগ্রহ করে তা পরীক্ষা করবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই হ্রদ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণুর আঘাতের ফলে জন্ম নেয়।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত লোনার হ্রদের পানি আকস্মিকভাবে গোলাপি বর্ণ ধারণের সঠিক কারণ বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত করতে পারেননি। তবে কয়েকটি সম্ভাব্য কারণ তারা ব্যাখ্যা করেছেন।

তাদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি অথবা লাল বর্ণের জলজ শৈবালের উপস্থিতি এমন রঙ পরিবর্তনের কারণ হতে পারে। অথবা এ দুইয়ের সম্মিলিত প্রভাবেও এমনটা ঘটা বিচিত্র কিছু নয়।

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ‘গ্রেট সল্ট লেক’ এবং অস্ট্রেলিয়ার ‘লেক হিলার’-এর কিছু অংশেও এ দুটি কারণে পানির রঙ কিছু কিছু জায়গায় গোলাপি আভা ধারণ করেছে এর আগে।

মহারাষ্ট্র রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে স্থানীয় ভূতত্ত্ববিদ গজানন খারাত জানান, এর আগেও হ্রদের পানির রঙ পরিবর্তন হয়েছে। কিন্তু কোনোবারই তা এতটা দৃশ্যমান হয়নি।

গজানন বলেন, চলতি বছর পানির লবণাক্ততা বাড়ায় পানির রঙ লাল হয়ে উঠেছে। তীব্র উত্তাপে পানি শুকিয়ে হ্রদের আকার হ্রাস পাওয়ায় এমনটা হতে পারে।

লাল রঙের জলজ শৈবালের উপস্থিতির কারণেও এ পরিবর্তন হয়েছে কিনা, তা নিয়ে অনুসন্ধান করছেন স্থানীয় গবেষকরা। ইতোমধ্যেই পানির নমুনা সংগ্রহ করে ভারতের বিভিন্ন গবেষণাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই পানির লোহিত বা আংশিক গোলাপি আভা ধারণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান গজানন খারাত।

লোনার হ্রদ পর্যটনের জন্য খুবই জনপ্রিয়। পাশাপাশি বিশ্বজুড়ে বিজ্ঞানীরাও এই হ্রদ নিয়ে অনেক গবেষণা করেন।

ট্যাগ: ভারতের মহারাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালের সংসদে ‘নতুন মানচিত্র’ চূড়ান্ত করতে বিশেষ অধিবেশন

পরবর্তী

করোনাভাইরাস: হজ বাতিলের বিবেচনা করছে সৌদি সরকার

পরবর্তী

করোনাভাইরাস: হজ বাতিলের বিবেচনা করছে সৌদি সরকার

মায়ের সঙ্গে প্রথম সিনেমা ‘দেশ’, স্মৃতিকাতর অভিষেক

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT