চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের সংসদে ‘নতুন মানচিত্র’ চূড়ান্ত করতে বিশেষ অধিবেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৩, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের একদিকে চলছে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে টানাপোড়েন, অন্যদিকে নেপালের সঙ্গে সীমান্ত সংকট; এ নিয়ে দেশটির রাজনীতিতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে।

এর মধ্যেই নিজ দেশের মানচিত্র পরিবর্তন করে ভারতের দাবি করা তিনটি অংশ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল পাশের ভোটাভুটির জন্য একটি বিশেষ অধিবেশন বসছে নেপালের সংসদে। লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলোকে খাতায় কলমে নেপালের অংশ করার জন্যই এই বিল পাশের উদ্যোগ নিয়েছে নেপালী পার্লামেন্ট।

এ বিষয়ে আজ প্রতিনিধি পরিষদে আলোচনার পর ভোটদানের ব্যাপারে সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করে বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই। সংসদের মুখপাত্র রাজনাথ পান্ডে পিটিআইকে জানান, আজ বিলটি পাসের জন্য ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়েছে।

গত মাসে নেপালের ক্ষমতাসীন দল ভারতের তীব্র প্রতিক্রিয়া উপক্ষো করে মানচিত্র চূড়ান্ত করে। ভারত এটিকে একতরফা হিসেবে বর্ণনা করে এবং ঐতিহাসিক ভিত্তিতে করা হয়নি বলে দাবি করে।

নতুন মানচিত্রে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল থেকে কালী নদীর পূর্বদিক অঞ্চল নেপাল অন্তর্ভুক্ত করে। যার মধ্যে উত্তরাখণ্ডের লিপুলেখ পথ এবং লিম্পিয়াধুরা এবং কালাপানি অন্তর্ভুক্ত, যা ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকে ভারত রক্ষণাবেক্ষণ করে চলেছে এমন কৌশলগত অঞ্চল।

ভারত-চীন বর্ডারে লিপুলেখে ভারত ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের পরেই বিবাদ শুরু হয়। গত মাসে এই রাস্তা উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালের দাবি লিপুলেখ তাদের দেশের অংশ, যদিও সেই দাবি উড়িয়ে দেয় ভারত। নয়াদিল্লি বলছে এগুলো উত্তরাখণ্ডের অংশ।

Reneta

গত মাসে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, আঞ্চলিক দাবিতে এই জাতীয় কৃত্রিম সম্প্রসারণ ভারত গ্রহণ করবে না।

তিনি আরও যোগ করেন, নেপাল এই বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান সম্পর্কে ভালো অবহিত এবং আমরা নেপাল সরকারকে অনুরোধ করবো যে, এ ধরনের মানচিত্র থেকে বিরত থাকতে এবং ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছি।

সেনাবাহিনী প্রধান আজ জানান, নেপালের সাথে ভারতের খুব দৃঢ় সম্পর্ক রয়েছে। দেশটির সাথে আমাদের ভৌগোলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় যোগসূত্র আছে। ভবিষ্যতেও এই সম্পর্ক দৃঢ় থাকবে।

বিলটি পাস হওয়ার জন্য নেপালের পার্লামেন্টের দুই কক্ষে দুই তৃতীয়াংশ ভোট লাগবে। উচ্চকক্ষে পর্যাপ্ত সংখ্যা থাকলেও নিম্ন কক্ষে ক্ষমতাসীন সরকার নেপাল কম্যুনিস্ট পার্টির বিরোধীদের সাহায্য লাগবে বিল পাস করার জন্য।

নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এই বিল সমর্থন করবে বলে নিশ্চিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালভারতসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT